বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

বিএনপি নেতা সাবেক এমপি নাদিম মোস্তফার দাফন সম্পন্ন

Reporter Name / ৩৪৩
আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন

ডেস্ক রির্পোট :
রাজশাহী-৫ (দুর্গাপুর-পুাঠিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক বিশেষ সম্পাদক অ্যাডভোকেট নাদিম মোস্তফার দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১ জুলাই) দুপুর ২টার দিকে তার মরদেহ রাজশাহীর কেন্দ্রীয় শাহ মখদুম (রহ.) ঈদগাহে আনা হয়। এখানে তার তৃতীয় এবং শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে মহানগরীর হেতেম খাঁ কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এ সময় বিএনপি চেয়ারপাসেনের উপদেষ্টা সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকতসহ রাজশাহী মহানগর ও জেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণির মানুষ জানাজায় অংশ নেন। এর আগে সকাল ১০টায় সদ্য প্রয়াত বিএনপি নেতা অ্যাডভোকেট নাদিম মোস্তফার নির্বাচনী এলাকা দুর্গাপুর এবং সকাল ১১টায় পুঠিয়ায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এর আগে রোববার (৩০ জুন) আছরের নামাজের পর রাজধানীর নয়াপল্টনে নাদিম মোস্তফার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে প্রথম জানাজার নামাজ শেষে ঢাকা থেকে সাবেক এমপি অ্যাডভোকেট নাদিম মোস্তফার মরদেহ সড়ক পথে তার নির্বাচনী এলাকায় নেওয়া হলে এক নজর দেখার জন্য নেতাকর্মী এবং গ্রামের সাধারণ নারী-পুরুষের ঢল নামে। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক এই নেতা রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এরপর রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসন থেকে ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন।
মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন নাদিম মোস্তফা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, চার ভাইবোনসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন।

রাজশাহী-৫ (দুর্গাপুর-পুাঠিয়া) আসনের বিএনপি দলীয় সাবেক এমপি নাদিম মোস্তফা রোববার সকালে গুলশানের বাসায় অসুস্থবোধ করলে দ্রুত তাকে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই দুপুর পৌনে ১২দিকে তার মৃত্যু হয়। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com