বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে কামারগাঁ ইউপির উপ-নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Reporter Name / ৩৪১
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৬:০১ অপরাহ্ন

তানোরে কামারগাঁ ইউপির উপ-নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখি
তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হলেন, কামারগাঁ ইউপির সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রামানিক, কামারগাঁ ইউনিয়ন আ’ লীগ সাবেক সাধারণ সম্পাদক শফি কামাল মিন্টু ও মাসুদ করিম।

বৃহস্পতিবার সকালে সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রামনিক ও মাসুদ করিম নিজ নিজ সমর্থনকারী ও প্রস্তাবকারীদেরকে সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন। অপরদিকে কামারগাঁ ইউপি আ’ লীগ সাবেক সাধারণ সম্পাদক শফি কামাল মিন্টু তার সমর্থনকারী ও প্রস্তাবকারীসহ মটরসাইকেলের বিশাল শোডাউন নিয়ে উপজেলা নির্বাচন অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।

তানোর উপজেলা নির্বাচন অফিসার ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ৩ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তিনি বলেন, শুক্রবার যাচাই বাছাই ও ১০ জুলাই মনোনয়ন পত্র প্রত্যাহার, ১১জুলাই প্রতিক বরাদ্ধ এবং ২৭ জুলাই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, কামারগাঁ ইউপির নির্বাচিত চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শুন্য হওয়ায় এই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহনের জন্য সকলের সহযোগীতা কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com