বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের ঘটনায় আরও ৪ আসামী গ্রেপ্তার

Reporter Name / ৩০৯
আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৫:৪৭ অপরাহ্ন

বাবুল হক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে আলোচিত আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম ও স্কুল শিক্ষক মতিন আলী হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলায় আরও ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ১১ জন গ্রেপ্তার হলো।
গত ৮ জুলাই সোমবার চট্টগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুয়ায়ী ৩৩ টি ককটেল, চাইনিজ কুড়াল ৭টি, রামদা ৪টি ও ২ লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।
৯ জুলাই মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় প্রকাশ করেননি।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। সেখান থেকে এজাহারভুক্ত ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ৪ জনই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলেও দাবি করেন তিনি।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের এক আসামি আজমের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার ঢোরবোনা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ৩৩টি ককটেল উদ্ধার করা হয়েছে।

পরে ককটেলগুলোর বিস্ফোরণ ঘটায় রাজশাহী থেকে আগত পুলিশের বোম ডিস্পোজাল ইউনিট।

উল্লেখ্য, গত ২৭ জুন জেলার শিবগঞ্জ উপজেলার রাণীহাটি এলাকায় হত্যা করা হয় নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম এবং তার সহযোগী স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক মতিন আলী। জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ এ মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com