সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

তানোরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

Reporter Name / ৩৬৬
আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৫:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে আন্ত উপজেলা বালক অনুর্ধ্ব ১৭ জাতির জনক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ধোধন করা হয়। 

মঙ্গলবার ( ৯ জুলাই) বিকেলের দিকে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

এতে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, টিএইচও বার্নাবাস হাসদাক, কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভীর রেজা, বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, জনস্বাস্থ্য প্রকৌশলী জাকির হোসেন, সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, পারিশো দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম কমল সাহা, আওয়ামী লীগ নেতা সুফি কামাল মিন্টু প্রমুখ ।

উদ্বোধনী খেলায় বাঁধাইড় ইউনিয়ন বনাম চান্দুড়িয়া ইউনিয়নের খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকায় টাইবেকারে ২-১ গোলে বাঁধাইড় ইউনিয়ন বিজয়ী হয়। দ্বিতীয় উদ্বোধনী ম্যাচে তানোর পৌরসভা বনাম মুন্ডুমালা পৌরসভা অংশ গ্রহন করেন।  নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকায় টাইবেকারে ৫-৩ গোলে তানোর পৌরসভা বিজয়ী হয়।

খেলার রেফারির দায়িত্ব পালন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শরীর চর্চা শিক্ষক আব্দুল বারি, সোহরাব হোসেন, হাফিজুর রহমান, খাইরুল ইসলাম, নজরুল ইসলাম এবং কামরুজ্জামান। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং বিপুল সংখ্যাক ক্রীড়া প্রেমীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host