দুর্গাপুরে কবরস্থান-বাড়ির জায়গা দখলের অভিযোগ

সৈয়দ আ: হালিম স্টাফ রিপোর্টার:

রাজশাহী দুর্গাপুর উপজেলায় দুই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে জোর করে মাটি কেটে কবর ভরাট ও বাড়ির জায়গা দখলের অভিযোগ উঠেছে।

গত রবিবার (৩০ জুন ) সন্ধ্যায় উপজেলার জয়নগর ইউনিয়নের আনোলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আনোলিয়া গ্রামের মৃত মনসুর রহমানের ছেলে ময়েজ উদ্দিন ও মাহাবুর দীর্ঘদিন ধরে তার ওয়ারিশান সূত্রে পাওয়া ভিটায় ৩০ শতাংশ জায়গার ওপর বাড়ি নির্মাণ ও বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে বসবাস করে আসছেন। যার দাগ নং ২২৫ খতিয়ান নং ১৮১। পারিবারিক কবরস্থান একই খতি য়ানের অন্তর্ভুক্ত দাগ নং ৭১৭। এছাড়াও বাড়ির পাশে ৩ শতাংশ মাঠিয়াল দাগ নং ২২২ ও ১৯৩৪ দাগের সাড়ে ১৮ শতাংশ ধানি জমি।

গত ১বছর ধরে একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে প্রভাবশালী রহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম এই বসত ভিটার জায়গা নিজেদের বলে দাবি করেন।

ঘটনার দিন রহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম লোকজন নিয়ে বাড়ির জায়গা ও কবর ভরাট করে কবরস্থান দখল করে নেয়। এ সময় বাধা দিতে গেলে রহিদুল ও শরিফুলের লোকজন ময়েজ উদ্দিন মাহাবুরকে প্রাণনাশের হুমকি দেয়।

ভুক্তভোগী ময়েজ উদ্দিন ও মাহবুর বলেন, আমারা আমাদের পৈতৃক ভিটায় বসবাস করছি। পারিবারিক কবরস্থানে আমার বাবার নানা ও নানি এবং আমার বাবা মৃত মনসুর রহমানকে দাফন করা হয়েছে। সেই করব রাতের আধারে রহিদুল ও শরিফুল মাটি কেটে ভরাট করে কবরস্থান নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলে আমরা বাধা দিলে আমাদের জায়গা জমি থেকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার পরে বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, কবরের জমি দখলের অভিযোগ পেয়েছি এবং উভয়পক্ষকে ডেকেছি। জমির কাগজপত্র দেখে বিষয়টি সমাধান করে দেয়া হবে।

  • Related Posts

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের…

    নিয়ামতপুরে দুইশ গ্রাম হেরোইনসহ দুই কারবারি আটক

    নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পুলিশের এক বিশেষ অভিযানে  হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ধানসুরা-নিয়ামতপুর পাকা সড়কের চৌরাপাড়া গ্রামে পুলিশের তল্লাশি চৌকি তাদের আটক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 77 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 89 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 149 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 85 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481