বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

রাঙ্গুনিয়ার লালানগর উপনির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

Reporter Name / ৩৩৪
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৯:৩২ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়া প্রতিবেদকঃ
আসন্ন ২৭ জুলাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ৪ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে উপজেলা রিটার্নিং কর্মকর্তা এই প্রতীক বরাদ্দ দেন। সাবেক ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চনকে মোটরসাইকেল প্রতীক, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদারকে ঘোড়া প্রতীক, , সাবেক ছাত্রনেতা সিরাজুল করিম বিপ্লবকে আনারস প্রতীক, ও সাবেক ইউপি সদস্য মো. হাসানকে টেলিফোন প্রতীক দেওয়া হয়। এরআগে বুধবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. শাহ আলম। তবে তিনি কাউকে সমর্থন জানাননি বলে জানা যায়।

উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ওবাইদুল ইসলাম জানান, লালানগর ইউনিয়ন শূন্য পদে উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। এর সুবাদে মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। ৫জন পদপ্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে এক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আজ বৃহস্পতিবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তবে আচরণবিধি হিসেবে ধরনের মিছিল সমাবেশ করা যাবে না। আগামী ২৭ জুলাই সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। হাট-বাজার, অলি-গলি, পাড়ার প্রতিটি মোড়, চায়ের দোকানে সয়লাব উপনির্বাচন নিয়ে। নেতাকর্মী ও তাদের সমর্থকদের মাঝে চলছে পক্ষে বিপক্ষে নানা প্রচারণা। এরআগে ২০২১সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম তালুকদার। ভারতে চিকিৎসাধীণ অবস্থায় ২মার্চ তার মৃত্যু হলে ১৩ই মার্চ পদটি শূন্য হয়ে যায়। তবে কে হবেন আগামীর লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সে হিসাবে মেলাতে অপেক্ষা করতে হবে ২৭ জুলাই পর্যন্ত।

ছবির ক্যাপশন: বাম দিক থেকে মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, জসিম উদ্দিন তালুকদার, সিরাজুল করিম বিপ্লব, মো. হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com