বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে: এমপি আসাদুজ্জামান আসাদ

Reporter Name / ৩৩৬
আপডেট : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ৫:২২ অপরাহ্ন

পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টার:

রাষ্ট্রের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা মোহনপুর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ।

তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। মেধাবী ছাত্র সমাজকে তিনি বিবেক জাগ্রত করার আহ্বান জানিয়েছেন। কোটাবিরোধী আন্দোলন ঘিরে আসাদুজ্জামান ফেসবুকে তার ব্যক্তিগত আইডি থেকে স্ট্যাটাস দিয়ে এই আহবান জানান। তার এই স্ট্যাটাসে বিপুল সংখ্যক ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করে আসাদুজ্জামানের মতামতের প্রতি সমর্থন জানান। অনেকেই তার স্ট্যাটাসটি শেয়ার করেছেন।

কোটা আন্দোলন ইস্যুতে সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ “আবারো ষড়যন্ত্র” শিরোনাম দিয়ে একটি স্ট্যাটাস দেন। তিনি লিখেছেন,রাজনৈতিক দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বক্তব্য ভুল ভাবে উপস্থাপন করে ষড়যন্ত্রের বিষাক্ত ছুরি সাধারণ ছাত্র ছাত্রীদের বিবেককে বিদ্ধ করার অপচেষ্টাই লিপ্ত ‘৭১ ‘৭৫ এর খুনীদের প্রশ্রয়দাতা এবং আগুন সন্ত্রাসের খলনায়কেরা।

রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে সাংবাদিকদের প্রশ্ন “চাকুরী মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা পাবে নাকি রাজাকারের নাতি নাতনিরা পাবে”? প্রধানমন্ত্রীর জবাব দেশবাসীর কাছেই আমার প্রশ্ন ” মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা নাকি রাজাকারের নাতি নাতনিরা পাবে”? এই বক্তব্যের বিপরীতে দাঁড়িয়ে যারা শ্লোগান দেন ” তুমি কে আমি কে রাজাকার, রাজাকার ” তারা কি কোটা বিরোধী আন্দোলনের পক্ষে না কি রাষ্ট্র বিরোধী আন্দোলনের আস্ফালনে? আগামীর বাংলাদেশের নেতৃত্ব মেধাবী ছাত্র সমাজের কাছে আহ্বান আবেগ নয় বিবেক জাগ্রত করো বন্ধু? বি.দ্র. কোটার ফয়সালা আদালতে হবে।

স্ট্যাটাসটি দেয়ার পর থেকে অনেকেই এটি শেয়ার করেন এবং মন্তব্য প্রকাশ করে আসাদুজ্জামান আসাদের মতামতের প্রতি সমর্থন জানান।

ইমরান হোসেন লিখেছেন-বাস্তব কথা বলছেন ভাই। সাইদুর রহমান সাজু লিখেছেন,সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে আবারও রাজপথে নামতে হবে ভাই। আপনি একটা প্রোগ্রামের ডাক দেন ভাই,দেখবেন হাজার হাজার জনতা আপনার সাথে আন্দোলনে সামিল হবে ইনশাআল্লাহ।

আহমেদ শাহীন লিখেছেন,স্বাধীনতা বিরোধী,রাজাকার, আলবদরদের তালিকা প্রকাশ করা হোক,,নতুন প্রজন্ম তাদের চিনতে চাই। ফিরোজ হোসাইন লিখেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যকে যারা ভুল ব্যাখ্যা দিচ্ছে তাদের আইনের আওতায় আনা হোক। আব্দুর রাজ্জাক লিখেছেন,মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
জেআর ইকবাল পলাশ লিখেছেন,কিছু স্বঘোষিত মেধাবীরা প্রধানমন্ত্রীর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে ছাত্রছাত্রীদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কোন ষড়যন্ত্র কাজে আসবে না। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

আমিনুল ইসলাম শাহিন লিখেছেন,বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাই নাই। ডিএইচ সম্রাট লিখেছেন,এই আন্দোলনের আড়ালে লুকিয়ে আছে রাজাকারদের আর তাদের অনুসারীদের কালো আত্মা।

আহসান হাবীব রনি লিখেছেন,৭১-এর চেতনায় চলি,তুমি আমি বাঙালী। তোমার আমার ঠিকানা,মুজিব থেকে শেখ হাসিনা।

কারুজ্জামান কামরু লিখেছেন,ধন্যবাদ যর্তাথ অনুধাবন বক্তব্য পেস করাই।

কামাল খান লিখেছেন,সংক্ষিপ্ত কিন্তু প্রাসঙ্গিক,যৌক্তিক, শিক্ষনীয়,অর্থবহ ও তাৎপর্যপূর্ণ স্ট্যাটাস। কৃতজ্ঞতা শ্রদ্ধেয় নেতৃত্ব শ্রদ্ধেয় ভাই।

মাসরাফি আল মাহি লিখেছেন,আছিস যত রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। শিমুল হক লিখেছেন,অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে জামাত-বিএনপির বিরুদ্ধে। এরা কখনো বাংলাদেশের স্বাধীনতা চাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com