বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

র‌্যাবের হাতে পিস্তল-গানপাউডারসহ অস্ত্রকারবারী গ্রেফতার

Reporter Name / ২৯৫
আপডেট : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৬:৩২ পূর্বাহ্ন

রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই কেজি গানপাউডারসহ এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

গ্রেফতার কুখ্যাত অস্ত্র কারবারীর নাম শ্রী সুদেব সরদার (২২)। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মান্ডইল গ্রামে তাঁর বাড়ি পিতা শ্রী রবি সরদার। মঙ্গলবার রাত ১১টার দিকে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া শ্যামপুকুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

র‌্যাবের একটি দল এ অভিযান চালায়। র‌্যাব-৫-এর অধিনায়ক ফিরোজ কবির জানিয়েছেন, অটোরিকশা চালানোর আড়ালে সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন সুদেব। তিনি রাজশাহীর একজন অস্ত্র ব্যবসায়ী।

সুদেবের অস্ত্র ও বিস্ফোরক পাচারের তথ্য পেয়ে র‌্যাব সদস্যরা রাজশাহী-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাঁর অটোরিকশা থামান। এ সময় অটোরিকশার সিটের নিচে দুই কেজি গানপাউডার পাওয়া যায়। এ ছাড়া শরীর তল্লাশি করা হলে সুদেবের কোমরে মেলে একটি বিদেশি পিস্তল।

র‌্যাবের অধিনায়ক বলেন, জিজ্ঞাসাবাদে সুদেব জানিয়েছেন যে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশে অস্ত্র ও বিস্ফোরক ব্যবহারের জন্য এসবের চাহিদা ছিল। সে অনুযায়ী সীমান্ত এলাকা থেকে পিস্তল ও গানপাউডার সংগ্রহ করে নাশকতাকারীদের সরবরাহ করতে যাচ্ছিলেন তিনি। এ ঘটনায় সুদেবের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে কাশিয়াডাঙ্গা থানায় মামলা করা হয়েছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com