বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

নিয়ামতপুরে ধানের বীজতলা নষ্টের অভিযোগ 

Reporter Name / ২৭৬
আপডেট : শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৫:৫০ পূর্বাহ্ন

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর নিয়ামতপুরে রাতের আঁধারে এক কৃষকের ধানের বীজতলা নষ্টের অভিযোগ পাওয়া গেছে। এতে আমন মৌসুমে শত বিঘা জমি লাগানো নিয়ে হতাশ হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক। 

গত সোমবার (১৫ জুলাই) গভীর রাতে উপজেলার হাজিনগর ইউনিয়নের কন্যাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম ছানাউল হক মুন্না। এ ঘটনায় (১৬ জুলাই) উপজেলার ভাবিচা ইউনিয়নের সিনোড়া গ্রামের মুসা হোসেনের নাম উল্লেখ করে ক্ষতিগ্রস্ত কৃষক থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত কৃষকের বীজতলায় মুছার ১০-১২ টি গরু কয়েকবার ধানের চারা খেয়ে ফেলে। মৌখিকভাবে কয়েকবার সাবধান করলেও ওইদিন বীজতলা চারা খেতে গেলে গরুগুলোকে কৃষকের দফাদার বুলবুল হোসেন খোঁয়াড়ে দেয়। খোঁয়াড় থেকে গরু ছুটিয়ে নিতে মুছার প্রায় ১২শ টাকা লাগে। এমন ক্ষোভ থেকেই বীজতলায় বালাইনাশক স্প্রে করে বীজতলা নষ্ট করে। 

সরোজমিনে গিয়ে দেখা গেছে, ৫০ শতক জায়গার ওপর বীজতলার পুরোটাই ধূসর বর্ণ ধারণ করেছে। বেশিরভাগ ধানের চারা নষ্ট হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক ছানাউল হক মুন্না বলেন, মুছার সাথে আমার কোন শত্রুতা নেই। শুধুমাত্র গরু খোঁয়াড়ে দেওয়ার কারণে এমন ঘটনা ঘটিয়েছে। মুছা আমার ক্ষতি করবে এমনটি তার স্ত্রীই আমাকে বলেছিল। বীজতলা নষ্ট হওয়ায় আমার শত বিঘা জমির আবাদ নিয়ে বিপাকে পড়েছি এবং আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার দাবি করছি। 

মুসার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মাহমুদ বলেন, বীজতলা নষ্টের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com