তানোরে পূর্ব শত্রুতার জেরে মারপিট, আহত পিতা পুত্র

তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে পূর্ব শক্রতার জের ধরে তানোর সাবরেজিস্ট্রি অফিসের সিনিয়র দলিল লেখক (মুহুরী) ও সাবেক বিএনপি নেতা আকরাম আলী ও তার অনার্স পড়ুয়া ছেলে শুভকে দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মক ভাবে পিটিয়ে আহত করেছে চিহ্নিত সন্ত্রাসীরা।

বুধবার(৭ আগস্ট) সকালে উপজেলার তালন্দ ইউনিয়নের( ইউপি)’র সেলামপুর গ্রামে ঘটে এমন মারপিটের ঘটনাটি। এঘটনায় আহত হয়ে মুহুরী ও সাবেক বিএনপি নেতা আকরাম আলী ও তার ছেলে শুভ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সেলামপুর গ্রামের হাবিবুর,সিহাব,বাবুল,মিঠু,বাচ্চু,ডাবলু,ইউনুস সহ তারা দলবদ্ধ হয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে সিনিয়র দলিল লেখক(মুহুরী) ও বিএনপি নেতা আকরাম আলী ও তার অর্নাস পড়ুয়া ছেলে শুভকে অতর্কিত হামলা চালিয়ে মারপিট শুরু করেন। এতে করে তাদের লাঠির আঘাতে সিনিয়র দলিল লেখক ও বিএনপি নেতা আকরাম আলী ও তার ছেলে শুভর মাথা ফেটে যায়। তারা বাপ ছেলে মাটিতে লুটিয়ে পড়লে তাদের ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

এসময় তাদের স্থানীয়রা উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। আহত চিকিৎসা অবস্থায় সিনিয়র( মুহুরী) ও বিএনপি নেতা আকরাম আলী বলেন, তাদের ভাগ্নী কে নিয়ে মামলা জটিলতার জের ধরে আমাদের বাপ ছেলের উপরে হামলা চালিয়ে মারপিট করা হয়। এতে তাদের লাঠির আঘাতে আমরা বাপ ছেলে মাথা ফেটে আহত হয়। আমি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 77 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 89 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 149 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 85 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481