বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

দেশে যত অর্জন ছাত্রদের, বিএনপি নেতা মেজর জেনারেল শরিফ উদ্দিন

Reporter Name / ২৮৩
আপডেট : রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী :
যত অর্জন ছাত্রদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে শ্বৈরচার ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে ছাত্ররা। ১৫ বছরে রাজনৈতিক দলগুলো যা করতে পারেনি তা করেছে ছাত্ররা। ফ্যাসিস্ট সরকারের পতনে বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন গোদাগাড়ী উপজেলা, পৌর ও কাকনহাট পৌর শাখার আয়োজনে অনুষ্ঠিত পথসভায় ও মিছিলে প্রধান অতিথির বক্তবে এ কথা বললেন গোদাগাড়ী তানোরের বিএনপির কান্ডারী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন।

আজ শুক্রবার বিকাল ৫ টার সময় গোদাগাড়ী ডাংপাড়া গোল চত্বরে পথসভাটি অনুষ্ঠিত হয়। পথ সভা শেষে গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে মিছিলটি গোদাগাড়ী উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।

প্রধান অতিথি মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন তার বক্তবে আরো বলেন, ফ্যাসিস্ট শ্বৈরচার হাসিনা সরকারের দুর্শাষন থেকে হাসিনা সরকারের পতন ঘটিয়ে এ দেশের জনগনকে মুক্ত করেছেন ছাত্ররা। ছাত্রদের অবদান কখনো ভোলার মত না।

তিনি আরো বলেন, ফ্যাসিস্ট শ্বৈরচার হাসিনা সরকারের দুর্শাষন থেকে এ দেশের জনগনকে মুক্ত করতে ছাত্ররা ১লা জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত বুকের তাজা রক্ত দিয়ে শত শত প্রানের বিনিময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। শোকের মাস জুলাই মাস।

বিএনপির নেতাকর্মিদের উদ্যেশে শরিফ উদ্দিন বলেন, দেশে দুরবৃত্তরা লুটতারাজ চাদাবাজি শুরু করেছে। দুরবৃত্তরা যাতে লুটতারাজ চাদাবাজি করতে না পারে, তার জন্য বিএনপির নেতা কর্মিদের পাড়ায় পাড়ায় পাহারা দিতে হবে।

যাতে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। সংখ্যা লঘুদের বাড়িতে বাড়িতে বিএনপির নেতা কর্মিদের পাহরা দিতে হবে। দুরবৃত্তরা যেন সংখ্যা লঘুদের উপর কোন প্রকার অত্যাচার না করতে পারে। আওয়ামীলীগের মত দুর্নীতিবাজ লুটেরা বিএনপির নেতা কর্মি চাই না। গোদাগাড়ী তানোর বাসীদের বলেন, এখন দেশে লুটপাট ও চাদাবাজী শরু হয়েছে। যদি আপনাদের বাড়ীঘর, দোকানপাট, ব্যাবসা প্রতিষ্ঠানে দুরবৃত্তরা গিয়ে লুটপাট বা চাদাঁদাবী করে তাহলে তাদেও ধরে প্রসাষনের কাছে দিন।

মিছিল শেষে বিএনপির কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ মহাফিল ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।

পথসভা ও মিছিলে উপস্থীত ছিলেন,গোদাগাড়ী তানোরের বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন হাজার হাজার নেতাকর্মি। এর আগে সকাল ১০ টার সময় দুর্বৃত্তদের কাছ থেকে ২টি মটর সাইকেল উদ্ধার করে গোদাগাড়ী মডেল থানায় জমা দেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com