বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

নিয়ামতপুরে প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Reporter Name / ২৬৩
আপডেট : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ৪:৪০ অপরাহ্ন

আনোয়ার হোসেন- নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর বালাতৈড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) শামসুন্নাহারের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।রবিবার (১৮ আগস্ট) বেলা ১১ টায় নিয়ামতপুর উপজেলার বালাতৈড় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় ক্লাস বর্জন করে বিদ্যালয়ের সাধরণ শিক্ষার্থীরাও এতে অংশগ্রহন করে।স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, স্বেচ্ছাচারিতায়, অনিয়ম, সীমাহীন দুর্নীতি, লুটপাট, নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অপকর্মের দায়ে প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবিতে বালাতৈড় উচ্চ বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ করছে। এ সময় বিদ্যালয়ের ক্লাস বর্জন করে সকল শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নিতে দেখা যায়। প্রধান শিক্ষিকা বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, স্বেচ্ছাচারিতা, সীমাহীন দুর্নীতি, লুটপাট, অনিয়ম সহ বিভিন্ন অপকর্ম করেছে। বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা নিয়মিত আসে না, ফলে তদারকির অভাবে আমাদের নিয়মিত ক্লাস হয় না। আমাদের পরীক্ষা অতিরিক্ত ফ্রি সহ পরীক্ষার ছাড়পত্র টাকার বিনিময়ে নিতে হয়। টাকা না দিলে মাসে পর মাস ঘুরতে হয় বিদ্যালয়ে।বালাতৈড় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মনিরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদ্যালয়ের আয় ব্যয় সংক্রান্ত হিসাব গোপন রাখেন। ভুয়া রেজুলেশন, গোপনে মিটিং ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না হয়ে হাজিরা খাতায় একদিনে স্বাক্ষর করা, স্বেচ্ছাচারিতায়, অনিয়ম ও নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন খাতে অপকর্মের সাথে লিপ্ত রয়েছে তিনি।বালাতৈড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) শামসুন্নাহার মুঠোফোন বিদ্যালয়ের অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি অসুস্থ । সুস্থ হলে পরে আপনার সাথে কথা বলবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com