বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

মুন্সীগঞ্জে ছাত্র আন্দোলনে হামলায় সাবেক এমপিসহ ২০৩ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name / ২৪৩
আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৪:০১ অপরাহ্ন

 স্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেটের ‍মুক্তিযদ্ধ ভাস্কর্য চত্ত্বর এলাকায় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় সাবেক এমপি বিপ্লবসহ ২০৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার কথা উল্লেখ করে রবিবার (১৮ আগষ্ট) রাতে মন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই হামলার সময় নিহত মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর গ্রামের মিশুক চালক রিয়াজুল ফরাজীর স্ত্রী রুমা বেগম।

এই অভিযোগে প্রধান আসামী করা হয়েছে মুন্সীগঞ্জ-৩ আসনের তৎকালীন সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে। ২ নম্বর আসামী তালিকায় রয়েছেন পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ‍তৃতীয় প্রধান আসামী করা হয়েছে মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিনকে,অভিযোগটির ৪ নম্বর আসামী রামপাল ইউপি চেয়ারম্যান বাচ্চু শেখ।

এছাড়াও এই মামলায় আসামী করা হয়েছে সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভইয়া,সাধারণ সম্পাদক সামসল কবির মাস্টার,গজারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুনসুর আহমেদ খান জিন্নাহ,সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সোহেল,বাংলাবাজার ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন পীর,শিলই ইউপি চেয়ারম্যান পারভেজ ‍মৃধাসহ ২০৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামী করা হয়েছে আরও
২০০/৩০০ জনকে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো:আমিনুল ইসলাম জানান, একটি অভিযোগ পাওয়া গেছে,মামলা প্রক্রিয়াধীন।তবে
তিনি মামলার আসামীর তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com