বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

লুট হওয়া গুলি ও অস্ত্র র‍্যাব এর কাছে হস্তান্তর করলেন সেনাবাহিনী

Reporter Name / ২১৫
আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৩:৫০ অপরাহ্ন

কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী : রাজধানীর যাত্রাবাড়িস্থ র‍্যাব-১০ কার্যালয় থেকে গত ৫আগস্ট  লুট হওয়ার  বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্রসহ চার হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে র‍্যাবের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
অদ্য ১৯ আগস্ট সোমবার সকালে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া সেনা ক্যাম্পে অস্ত্র ও গুলি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।  নরসিংদীর ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত (২৮ ইস্ট বেঙ্গল) লে. কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব র‍্যাব-১০ এর এএসপি এম জে সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন।
লে. কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব জানান, ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি র‍্যাব-১০ এর কার্যালয় থেকে লুট করার সময় সেনা বাহিনীর ২৮ বেঙ্গলের নেতৃত্বে নাইনমিমি পিকে ১৭টি, এসএমজি ৬টি, শর্টগান ১৬টিসহ বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন প্রকারের চার হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। আজ সেসব অস্ত্র র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়।এসময় নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার সারোয়ার আলম, ক্যাপ্টেন ফাহিম মোহাম্মদ আহবাব, ক্যাপ্টেন মো. রকিবুল আলম, ক্যাপ্টেন  আব্দুল্লাহ-হিল তাহমিদসহ সেনা বাহিনীর অন্যান্য কর্মকর্তাসহ র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগেও  নরসিংদী জেলা কারাগার থেকে  লুট হওয়া  অস্ত্র ও গোলাবারুদ ২৮ ইস্ট বেঙ্গল সেনাবাহিনী উদ্ধার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com