বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

মিনুর বাড়িতে হামলায় লিটনসহ আ.লীগ নেতাকর্মীর নামে মামলা

Reporter Name / ২০৭
আপডেট : বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক রাজশাহী :
বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাড়িতে হামলার অভিযোগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নামে মামলা করা হয়েছে। মামলায় খায়রুজ্জামান লিটন ছাড়াও আরও ২২ জনের নাম উল্লেখ করে ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) রাতে নগরের চন্দ্রিমা থানায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর বাড়ির কেয়ারটেকার মো. আলাউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিদের মধ্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও সিটি করপোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর আকতারুজ্জামান কোয়েলের নাম রয়েছে। লিটন ও ডাবলুর নির্দেশে এবং কোয়েলের নেতৃত্বে ২০১৮ সালের ১০ ডিসেম্বর নগরের ভদ্রা আবাসিক এলাকায় বিএনপি নেতা মিনুর বাড়িতে হামলা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, সেদিন রাতে হামলাকারীরা প্রথমেই বাড়ির সামনে ৪-৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর বাড়ির নিচতলায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। রাজনৈতিক চাপ ও হত্যার হুমকি থাকার কারণে এতদিন মামলা করা যায়নি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

রাজশাহী নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলার আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com