বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির ৩ মাসের মধ্যে নয়া কমিটি গঠনের সিদ্ধান্ত

Reporter Name / ১৮৭
আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৬:৩৮ পূর্বাহ্ন

জিয়াউল কবীর:

এনটিভির রাজশাহীর স্টাফ রিপোর্টার শ.ম. সাজুকে আহ্বায়ক ও দৈনিক কালবেলার রাজশাহী ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুলকে সদস্য সচিব করে ৭ (সাত) সদস্য বিশিষ্ট আহ্বায়ক করে রাজশাহী প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার দুপুরে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে নির্বাহী কমিটির এক জরুরী সভায় উক্ত কমিটি গঠন করা হয়। এর আগে সভায় পূর্বের কমিটিকে সর্ব সম্মতিক্রমে বিলুপ্ত ঘোষনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন- রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন। সভায় কমিটির সহ-সভাপতি শ.ম সাজু, আহসান হাবীব অপুসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন গঠিত আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, দৈনিক ইত্তিফাকের স্টাফ রিপোর্টার মো. অনিসুজ্জামান, এসএ টিভি রাজশাহী ব্যুরো প্রধান জিয়াউল গনি সেলিম ও ইত্তেফাকের ফটোসাংবাদিক আজাহার উদ্দিন।

এই আহ্বায়ক কমিটি আগামী ৩ (তিন) মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবেন এবং যথাযথ নিয়ম প্রতিপালন করে নতুন সদস্যপদ প্রদানের উদ্যোগ নেবেন বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

তলবি সভা শেষে প্রেসক্লাব মিলনায়তনে রাজশাহীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী প্রেসক্লাবের সদস্য সরকার শরিফুল ইসলাম, মঞ্জু আরা খাতুন, ওয়ালিউর রহমান বাবু, জামাল উদ্দিন, মুস্তাফিজুর রহমান মিশু,বিএফইউজের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ্এ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির মহাসচিব কাজী শাহেদ,সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম জুলু, আব্দুস সাত্তার ডলার, মোঃ সালাউদ্দিন, মুস্তাফিজুর রহমান রাশেল, এনায়েত করিম, রাজু আহম্মেদ, মাইনুল হাসান জনি, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামশুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, রাজশাহী কলেজ রির্পোটার্স ইউনিটির সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক এস আলী দুর্জয়, সহ সভাপতি আবু সাঈদ রনি, সাখাওয়াত হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com