বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

রাজশাহীতে বাজার মনিটরিং, জরিমানা ৩০ হাজার

Reporter Name / ২১৯
আপডেট : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৪:০৪ অপরাহ্ন

মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন কর্মকর্তা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে রাজশাহীতে বাজার মনিটরিং করা হয়েছে।
আজ বুধবার দুপুরে মহানগরীর সাহেব বাজার কাঁচাবাজার, মনিচত্তরসহ বেশ কয়েকটি বাজারে মনিটরিং করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উপ-পরিচালক ইব্রাহিম হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহানগরীর ফজলে এলাহী, রাজশাহীর কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা অপু সরকার, রাজশাহীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বাশির হোসেনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনিটরিং এর সময় মহানগরীর দুটি হোটেলে মেয়াদ উত্তীর্ণ খাবার ও নোংরা পরিবেশের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা কর হয়। সেলিম হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং বাবু ঘোষ হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও কৃষি বিপনী সামগ্রী বিক্রয়ের জন্য দোকানীদের লাইসেন্স করার জন্য নির্দেশ প্রদান করেন এবং তাদেরকে সতর্ক করে বাজার মনিটরিং শেষ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com