তানোরে বিয়ের প্রলোভন দেখিয়ে সর্বস্ব লুট

মোঃ মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
রাজশাহীর তানোরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিদেশ ফেরত  যুবক লম্পট
শাহিনের বিরুদ্ধে এক গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে। উপজেলার বাঁধাইড়  ইউনিয়নের (ইউপি) বৈদ্যপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। 
জানা গেছে, ২৮ আগস্ট বুধবার দুপুরে মুন্ডুমালা হাটে  বিয়ের দাবিতে ওই গৃহবধু শাহিনকে আটক করেন। এসময় সোহেল এসে ইউপি সদস্য সোহরাব আলীর মধ্যস্থতায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শাহিনকে উদ্ধার করে নিয়ে যায়। আগামি শুক্রবার শাহিনের অন্যত্র বিয়ের কথা।
উপজেলার বাঁধাইড়  ইউনিয়নের (ইউপি)  বৈদ্যপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র শাহিন আলম।তিনি একই গ্রামের  এক গৃহবধুকে বিয়ের প্রলোভন দিয়ে পরোকিয়া প্রেমের মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। এদিকে শারীরিক সম্পর্ক স্থাপনের ফলে ওই গৃহবধু অন্তস্বত্তা হয়ে পড়ে। পরবর্তীতে শাহিনের নিকট আত্মীয় জনৈক সোহেলের মাধ্যমে ক্লিনিকে নিয়ে ওই গৃহবধুর গর্ভপাত ঘটানো হয়। সোহেলের মাধ্যমে ওই গৃহবধুর সঙ্গে শাহিনের পরোকিয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এদিকে  ওই  গৃহবধুকে বিয়ে ও পাকা বাড়ি করার স্বপ্ন দেখিয়ে শাহিন কয়েক দফায়  কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। গ্রামবাসি সোহেল ও শাহিনের বিচার দাবি করেছেন।এবিষয়ে জানতে চাইলে ভিকটিম গৃহবধু বলেন, আগামিকাল থানায় শাহিনের বিরুদ্ধে অভিযোগ করবেন। এবিষয়ে জানতে চাইলে শাহিন আলম  অভিযোগ অস্বীকার করে বলেন, অনেক আগে ওই গৃহবধুর সঙ্গে তার সম্পর্ক ছিলো এখন নাই। তিনি বলেন, গ্রামে বসে এটা মিমাংসার কথা রয়েছে। এবিষয়ে ইউপি সদস্য (মেম্বার) সোহরাব আলী ঘটনার সত্যতা শিকার করে বলেন, বুধবার বিকেলে আপোষ-মিমাংসায় বসার কথা ছিল, কিন্ত্ত কোনো পক্ষই আসেনি। এবিষয়ে সোহেল বলেন, তিনি শাহিনের আত্মীয় তবে ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নাই।তিনি বলেন, তিনি ঘটনা মিমাংসার চেস্টা করেছেন মাত্র।#

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 77 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 89 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 149 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 85 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481