বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

পাচারের সময় মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পে ২০ কোটি টাকার ক্যাবল উদ্ধার

Reporter Name / ২১৮
আপডেট : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৫২ পূর্বাহ্ন

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: মহেশখালী উপজেলার মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্প থেকে পাচারের সময় প্রায় ২০ কোটি টাকা মূল্যের তামার তার জব্দ করেছে নৌবাহিনী। এ কাজে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে। নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ছৈয়দ আহমেদ শাকিব এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। মালামালগুলো ফেলে পালিয়েছে প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ ও সিকিউরিটি অফিসার আলফাজ ।

গতকাল শনিবার (৩১ আগষ্ট) রাত ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্প প্রশাসন ।

আটকরা হলেন, মহেশখালী মাতারবাড়ী মাইজপাড়া এলাকার ছবিরের ছেলে মাহমুদুল হক, চট্টগ্রাম ভাটিয়ারীর খাদিমপাড়ার এবাদুল হকের ছেলে নিজাম উদ্দিন, সীতাকুণ্ডের কুমিরা এলাকার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ সেলিম, ফেনী সোনাগাজীর চরগণেশ এলাকার আবদুর রাজ্জাকের ছেলে জাকির হোসেন, পূর্ব সুধাপুর এলাকার জেবল হকের ছেলে নুরুল হক, ছাগলনাইয়ার নাঙ্গলমোড় এলাকার মো. ফারুক ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ এলাকার মো. কামরুল। তাদের নৌবাহিনীর কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন।

জানাগেছে, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আজ শনিবার দুপুরে নৌবাহিনীর একটি দল মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্পের চার নম্বর জেটিঘাটে অভিযান চালায়। এ সময় হাতেনাতে আটক করা হয় লুটের সামগ্রীসহ জড়িতদের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, একটি চক্র দীর্ঘদিন ধরে তাপবিদ্যুৎ প্রকল্প থেকে বিভিন্ন সামগ্রী লুটপাট করছে। এরই ধারাবাহিকতায় শনিবারও চারটি কনটেইনারে তামার তার পাচার করে চট্টগ্রামের ইকবাল মেরিন কোম্পানির কাছে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।তাপবিদ্যুৎ প্রকল্পের এ মালপত্র পাচারের সঙ্গে

সরাসরি জড়িত রয়েছেন প্রকল্প পরিচালক ও কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) এমডি আবুল কালাম আজাদ, প্রধান প্রকৌশলী সাইফুল ইসলাম ও সহকারী নিরাপত্তা কর্মকর্তা আলফাজ হোসেন।

জানা যায়, মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজে প্রায় ২০০ কোটি টাকা লুটপাটের অভিযোগে প্রকল্প পরিচালকসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যাদের বিরুদ্ধে অনুসন্ধান করা হচ্ছে, তাদের মধ্যে আছেন সিপিজিসিবিএল নির্বাহী পরিচালক (অর্থ) মোহাম্মদ শহিদ উল্লাহ, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী (ডিজাইন) কামরুল ইসলাম, নিরাপত্তা সহকারী কর্মকর্তা আলফাজ উদ্দিন ও ডিজিএম (ডেপুটেশন) মতিউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com