বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে মুন্ডুমালা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

Reporter Name / ১৯২
আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক তানোর:

রাজশাহীর তানোর মুন্ডুমালা পৌর বিএনপি’র ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।শুক্রবার(০৬ সেপ্টেম্বর)বিকালে মুন্ডুমালা হাট শেডে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক আযাহার আলী মাষ্টারের সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপস্থিত ছিলেন তানোর উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী,চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন,তানোর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল মালেক।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌর সাবেক মেয়র ফিরোজ সরকার,সদস্য সচিব তানোর উপজেলা যুব দলের শরিক মুনশী,গোলাম মর্তুজা,খলিলুর রহমান,রায়হান,শাহিনুর রহমান ডায়মন্ড, মোতালেবসহ পৌরসভার প্রতিটি ওয়ার্ড বিএনপির সভাপতি,সাধারন সম্পাদক সহ পৌরসভা যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান,তার ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা সহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।উল্লেখ্য,১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদীদের’যূথবদ্ধ শক্তিমঞ্চ’হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন।বিচারপতি আবদুস সাত্তারের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল-জাগদল বিলুপ্ত করে বিএনপির যাত্রা শুরু হয়।১৯৭৮সালের ১সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের চেয়ারম্যান হন।১৯৮১সালের ৩০মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনাসদস্যের হাতে নিহত হন তিনি।তার মৃত্যুর পর কিছুদিন বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বিচারপতি আবদুস সাত্তার।এরপর খালেদা জিয়া দলের দায়িত্বে আসেন ১৯৮৩সালে।বিএনপির ৪৬ বছরের ইতিহাসে ৪১বছর ধরে দলের একটানা সাংগঠনিক নেতৃত্ব দিয়ে যাচ্ছেন খালেদা জিয়া।সভায় বক্তারা বলেন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দলের হাই কমাণ্ডের নির্দেশনা অনুযায়ী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন বাতিল করে সীমিতভাবে আজকের এই কর্মসূচি পালন করছি।আমরা আজ এই অনুষ্ঠানের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা সহ তারেক রহমানের বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনার আহবান জানানোর পাশাপাশি এই মুহুর্ত থেকে নিজেরা কাঁধে কাঁধ মিলিয়ে দলকে গোছানোর মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসা নিশ্চিত করতে পারলে প্রকৃত বিজয় সু-নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com