বাগমারায় অবিষ্ফোরিত ককটেলসহ দুই বস্তা অস্ত্র উদ্ধার

আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
বাগমারায় অবিষ্ফোরিত ককটেলসহ দুই বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ২ টার দিকে র‌্যাব-৫, রাজশাহী ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে উপজেলা সদর ভবানীগঞ্জস্থ প্রাণিসম্পাদ ও ভেটেরিনারি হাসপাতালের প্রধান গেটের সামনে পরিত্যাক্ত একটি ঘরের ঝোপের মধ্যে থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের গণঅভ্যুত্থানের আগমূহুর্তে রাজশাহী-৪, বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের নেতৃত্বে প্রায় দুইশতাধিক আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভবানীগঞ্জ বাজারে অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেয় এবং বিএনপি ও জামায়াত পন্থী নেতা-কর্মীদের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এ সময় ছাত্র-জনতার কোঠা আন্দোলনে যোগ দিতে যাওয়ার সময় হামিরকুৎসা ইউনিয়নের খাঁপুর গ্রামের ব্যবসায়ী আব্দুল মতিন ও গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামের ব্যবসায়ী শিমুল আলীকে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা করা হয়। এর কিছুক্ষণ পর শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগ নেতা-কর্মীরাদের হাতে থাকা অস্ত্রগুলো দুটি বস্তায় ভরে ভবানীগঞ্জ প্রাণিসম্পাদ ও ভেটেরিনারি হাসপাতালের প্রধান গেটের সামনে পরিত্যাক্ত একটি ঘরের ঝোপের মধ্যে লুকিয়ে রেখে তারা পালিয়ে যায়। থানার ওসি তোহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবিষ্ফোরিত একটি ককটেল, ১৫ টি চাইনিজ কুড়াল, ৬ টি লোহার রড (পাইপ) একটি দা, তিনটি ছুরি ও হাসুয়াসহ বিভিন্ন ধরণের কিছু দেশীয় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে অন্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

এদিকে ব্যবসায়ী আব্দুল মতিন ও শিমুল আলীকে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় রাজশাহী-৪, বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ একটিতে ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে এবং অপরটিতে ৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০-২০০ জনের বিরুদ্ধে থানায় পৃথকভাবে দুটি মামলা করা হয়েছে। ওই দুটি মামলায় ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র পৌর আ.লীগের সভাপতি আব্দুল মালেক, গোয়ালকান্দি ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 77 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 89 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 149 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 85 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481