তানোর থানায় নবাগত ওসির যোগদান

নিজস্ব প্রতিবেদক তানোর :
রাজশাহীর তানোর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ মিজানুর রহমান মিজান। মঙ্গলবার ১০ সেপ্টেম্বর তানোর থানায় তিনি যোগদান করেন।এসময় থানার সহকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।এর পূর্বে তিনি রাজশাহী ডিএসবি তে কর্মরত ছিলেন।থানায় যোগদান করে তানোরের আইন শৃংখলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে তানোর উপজেলার সকল শ্রেণী পেশার লোকজনের সহযোগিতা চেয়েছেন ওসি মিজানুর রহমান মিজান।এ লক্ষ্যে তিনি থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের নিয়ে তার অফিস কক্ষে মতবিনিময় করেছেন।নবাগত ওসি মিজানুর রহমান মিজান দায়িত্বভার গ্রহণ করে বলেন,তানোর উপজেলার প্রত্যেকটি নাগরিক যাতে পুলিশি সেবা নির্বিঘ্নে পেতে পারে এবং কোন ধরনের হয়রানির শিকার না হয় সেদিকে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করব।এছাড়া পুলিশি সেবা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক,জুয়া,বাল্য বিবাহ,ইভটিজিং প্রতিরোধে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।এছাড়াও যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।তিনি,মাদক ও চোরাকারবারিদের উদ্দেশ্যে বলেন,বিগত সময় কি হয়েছে তা জানতে চাইনা এখন থেকে মাদক,ইভটিজিং ও আইন পরিপন্থী কাজ কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে।তিনি মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের উদ্দেশ্য বলেন,হয় মাদক ছাড়ো,না হয় তানোর ছাড়ো।এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা হবে না বলে জানিয়েছেন। উল্লেখ্য সোমবার তানোরে মাদক বিরোধী মানববন্ধন করে তানোরের সচেতন মহল।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার শীর্ষ ৫ পদসহ শতাধীক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। শীর্ষ পদ গুলোর মধ্যে রয়েছে তার নিজের পদ তানোর উপজেলা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 80 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 94 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 152 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 108 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 99 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481