বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

বগুড়ায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তুহিন

Reporter Name / ১৮৩
আপডেট : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২১ পূর্বাহ্ন

মিনহাজুল বারী, বগুড়াঃ

বগুড়ার সোনাতলায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মর্মান্তিক আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক যুবক। 

আহত যুবক উপজেলার মহব্বতের পাড়ার বিল্লাল হোসেন এর ছেলে মোঃ তুহিন বাদশা। মামলা সূত্রে জানা যায়, গত ৮ই সেপ্টেম্বর বিকালে বালিয়াডাঙ্গা অবদার বাধ চারমাথায় গোলজার আকন্দের চায়ের দোকানের সামনে চা খাওয়ার জন্য বসে তুহিন। চা খাওয়ার একপর্যায়ে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে বালিয়াডাঙ্গা গ্ৰামের মোঃ ইছার ফকিরের ছেলে মোঃ শিপন মিয়া সহ আরো কয়েক জন মিলে বাঁশের লাঠি, লোহার রড, সাইকেল এর ধারালো ক্রাং, ধারালো ছুরি সহ দেশীয় অস্ত্র নিয়ে তুহিন বাদশার উপর ঝাপিয়ে পড়ে। সে সময়ে তাদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে তুহিন বাদশা মাটিতে লুটিয়ে পড়ে। তখন স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তুহিন বাদশাকে চিকিৎসার জন্য প্রথমে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক হওয়ায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে অবস্থার অবনতি হলে শজিমেক কতৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাহার অবস্থার আরো অবনতি হওয়াই তাকে আইসিইউতে রাখার পরামর্শ দেন চিকিৎসক। ঢাকা মেডিকেলে আইসিইউতে ফাঁকা না থাকায় সেখান থেকে তাহাকে মহাখালী মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে আইসিইউতে ভর্তি করে পরিবার। 

১২ই সেপ্টেম্বর হাসপাতাল কতৃপক্ষ তুহিন বাদশার অবস্থা আরো অবনতি দেখে রিলিজ দিলে ১৩ই সেপ্টেম্বর অসহায় পরিবার তুহিন বাদশাকে বগুড়ার শজিমেক হাসপাতাল এনে আইসিইউতে ভর্তি করে। তবে যেকোনো সময় মৃত্যুর কোলে ঢলে পরতে পারে বলে জানিয়েছেন পিতা বিল্লাল হোসেন। 

এবিষয়ে সোনাতলা থানার দায়িত্বরত অফিসার এসআই খোরশেদ আলম জানান, এ মামলায় কোন আসামী গ্রেপ্তার নাই তবে আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com