সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে হেরোইন উদ্ধার’ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ রাত্রী- ০১.০০ ঘটিকায় র‍্যাব-৫ এর একটি চৌকস অভিযানিক দল পাকশী রেলওয়ে জেলার রাজশাহী রেলওয়ে থানাধীন রাজশাহী রেলওয়ে স্টেশন নামক এলাকায় মাদক বিরোধী অপারেশন সফল ভাবে পরিচালনা করেন।

অভিযান চলাকালীন সময়ে ১। মোঃ জমসেদ @ নওসাদ @ নাসা (৫৬), পিতা-মৃত আজিজুল হক, সাং- আষাড়িয়াদহ পশ্চিমপাড়া, থানা- গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে মাদকদ্রব্য হেরোইন’সহ গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত আলামত গুলো হলো- (ক) হেরোইন – ২০০ গ্রাম, (খ) মোবাইল ফোন- ০১টি, (গ) সীম কার্ড- ০১টি উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণে প্রকাশ : র‍্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ০১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ ঢাকার উদ্দেশ্যে গমণের জন্য রাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রীবেশে অবস্থান করছে। পরবর্তীতে র‍্যাবের গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখে গভীর রাতে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করতে সক্ষম হন।

পরবর্তীতে উক্ত আসামীর পরিহিত লুঙ্গীর নীচে থাকা অপর একটি হাফ প্যান্টের পকেট হতে ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামী এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত।

গ্রেফতারকৃত মাদক কারবারির বাড়ী সীমান্তবর্তী এলাকায় হওয়াতে সহজেই সে মাদক পরিবহণ করে রাজশাহী’সহ দেশের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল। এ ঘটনায় পাকশী রেলওয়ে জেলার রাজশাহী রেলওয়ে থানায় দেশের প্রচলিত আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৫, কতৃক অভিযান চালিয়ে দুই’শো গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ শনিবার (২১ সেপ্টেম্বর ২০২৪ ইং) সিপিএসসি র‍্যাব-৫, হতে ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 77 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 89 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 149 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 85 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481