সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

রাজশাহীতে টিটিসির অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ 

Reporter Name / ২৩৫
আপডেট : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৩:১৯ অপরাহ্ন

মানিক হোসেন, রাজশাহী : টিটিসির বর্তমান অধ্যক্ষ এস. এম. এমদাদুল হকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী করেছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। 

রোববার (২২ সেপ্টেম্বর)  সকাল ১০টায় বিক্ষোভ কর্মসূচির এক পর্যায়ে অধ্যক্ষের কার্যালয়ে শিক্ষার্থীরা তালাও ঝুলিয়ে দেয়।

তালা ঝুলিয়ে দেয়ার কারন জানতে চাইলে শিক্ষার্থীরা জানায়, প্রতারণার মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত অধ্যক্ষ। তাঁর বিরুদ্ধে দীর্ঘদীনের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও কেন পদত্যাগ করছেন না এবং কেন পুলিশ তাঁকে গ্রেফতার করছে না জানতে চাই। 

শিক্ষার্থীরা ধারণা করছে, ক্ষমতাচ্যুত আ’লীগ সরকারের কিছু মন্ত্রী,এমপি ও দলটির কতিপয় নেতার অত্যন্ত ঘণিষ্ঠ হিসেবে বহুল পরিচিত এই অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও বহাল তদবিরে রয়েছেন তিনি। অধ্যক্ষ এমদাদুল হক নিয়মিত অফিসও করছেন। তাঁকে এক মুহূর্ত আর দেখতে চায় না বলে জানান তারা।

শিক্ষার্থী ভর্তির নামে টাকা হাতিয়ে নিয়ে প্রশিক্ষণের নামে বৈষম্য সৃষ্টি করা, শিক্ষার্থীদের বিভিন্ন ট্রেড ধরিয়ে দেয়া হয় বলে দাবি করেছে শিক্ষার্থীরা।

সেই সাথে প্রশিক্ষণের প্রয়োজনীয় সরঞ্জামাদি না দিয়ে নিজেদের নিয়ে এসে প্রশিক্ষণ করার কথা বলেন এই অধ্যক্ষ। বিদেশ যাওয়ার জন্য প্রশিক্ষণ গ্রহন করতে আসা শিক্ষার্থীরা মুখ না খোলার কারণ হিসেবে বলে, কিছু বললেই মামলার ভয় দেখানো হয়।

সবশেষে অধ্যক্ষের পদত্যাগ ও তাঁকে আইনের আওতায় না নেয়া হলে অনির্দিষ্টকালের জন্য টিটিসির গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়ন করবে বলে জানায় শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host