বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে রাস্তার পাশে সরকারি জলাশয় ভরাটের অভিযোগ

Reporter Name / ১৯৮
আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩৩ পূর্বাহ্ন

মামুনুর রশীদ মামুন:
রাজশাহীর তানোরে রাস্তার ধারের সরকারি জায়গার নয়নজলি উপর কালভার্ট না করে অবৈধ ভাবে বালি দিয়ে জলাশয় ভরাটের অভিযোগ পাওয়া গেছে। ফলে জলাবদ্ধতায় পড়ে ডুবে যাচ্ছে নাইস গার্ডেন ও তার পার্শ্বের রাইফেলস ক্লাবের জায়গা।

এঘটনায় প্রতিকার চেয়ে গত রোববার নাইস গার্ডেনের ম্যানেজার মতিউর রহমান বাদি হয়ে গাগরন্দ চকপাড়া গ্রামের মৃত আনসার আলীর পুত্র মিজানুর রহমান ও তার ভাই রবিউল ইসলামের বিরুদ্ধে তানোর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের অনুলিপি রাজশাহী জেলা প্রশাসক, তানোর সহকারী কমিশনার ভুমি ও তানোর থানায় প্রদান করা হয়েছে।

অভিযোগ, প্রত্যক্ষদর্শি ও সরেজমিন গিয়ে দেখা গেছে, গত রোববার থেকে হঠাৎ করে মিজানুর ও তার ভাই রবিউল তানোর রাজশাহী সড়কের হাড়দোহ বিল নামক স্থানে সরকারি জায়গার নয়নজলি দখল করে বালি দিয়ে ভরাট করা শুরু করেছেন।

কিন্তু নয়লজলির উপর কোন কালভাট নির্মাণ করেননি। ফলে বর্ষাকালে পানি বের হতে পারবে না। ফলে জলাবদ্ধতায় নাইস গার্ডেন পানিতে ডুবে যাবার আশঙ্কা রয়েছে।

এবিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত মিজানুর রহমান বলেন, নয়নজলির পার্শ্বের জলাশয় আমাদের। সেটি ভরাটের জন্য সহকারী কমিশনার ভুমির মৌখিক অনুমতি নিয়ে বালি দিয়ে ভরাট কাজ শুরু করেছি। তিনি আরও বলেন, পানি বের হওয়ার জন্য নয়নজলির উপর পাইপ দিবো জানিয়ে সাংবাদিকদের এড়িয়ে যান তিনি।

এবিষয়ে যোগাযোগের তদন্তকারী কর্মকর্তা তানোর থানার এসআই নজরুল ইসলাম বলেন, অভিয়োগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ভরাট কাজ বন্ধ করা হয়েছে।

তানোর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি বলেন, কাউকে জলাশয় ভরাটের অনুমতি দেয়া হয়নি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com