বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

জয়পুরহাটে প্রেমিকার বিয়ের খবরে প্রেমিকের আত্মহত্যা

Reporter Name / ১৮৩
আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৫৩ অপরাহ্ন

নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ
জয়পুরহাট সদর উপজেলার নারায়ণ পাড়া গ্রামে প্রেমিকার বিয়ের পর মারুফ হোসেন নামে এক প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শণিবার (২৮ সেপ্টেম্বর) সকালে মারুফ হোসেনের নিজ ঘর থেকে মরেদহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মারুফ হোসেন (২৪) জয়পুরহাট সদর উপজেলার নারায়ণ পাড়া গ্রামের বাসিন্দা এমদাদুলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মারুফ হোসেন (২৪) জয়পুরহাট শহরে একটি ইলেকট্রিক দোকানের কর্মচারী। গতকাল শুক্রবার ছুটির দিনে বাড়িতে ছিল। রাতে খাবার খেয়ে তার নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। শনিবার সাকালে মারুফের মা “নাছিমা আক্তার” ছেলের দরজার সামনে গিয়ে ডাকতে থাকে। বেশকিছুক্ষণ ডাকার পরেও ভিতর থেকে কোন সাড়া না পেয়ে বাড়ির কয়েকজন মিলে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় ঘরের তীরের সাথে রশি দিয়ে ঝুলানো ছিল মারুফ। প্রতেবেশীরা এসে ঝুলন্ত অবস্থায় তাকে নিচে নামানোর আগেই জীবন প্রদীপ নিভে গেছে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। মারুফের সাথে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার বিয়ে হওয়ায় সে আত্নহত্যা করেছে বলে সকলের ধারণা।

স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, সকাল ৭টার দিকে খবর পাই মারুফের ঝুলন্ত মরদেহ তার পরিবার উদ্ধার করেছে। এরপর আমি ঘটনাস্থলে পৌছে দেখি পুলিশও এসেছে। এরপর পুলিশ সুরতহাল রিপোর্ট করেছে।

নিহতের পিতা এমদাদুল বলেন, তার ছেলে মারুফ হোসেন জয়পুরহাট শহরের বিহারিপাড়া এলাকায় একটি ইলেকট্রিক দোকানে কাজ করত। শুক্রবার রাতে আমরা পরিবারের সবাই একসাথে রাতের খাবার খাই। এরপর রাত ১২ টার দিকে মারুফ তার নিজ ঘরে ঘুমানোর জন্য যায়। শনিবার সকাল পৌনে ৬ টার দিকে মারুফের মা তাকে ডাক দেয়। অনেক ডাকাডাকি করেও কোন সাড়া পাওয়া না গেলে ঘরের দরজায় সজোরে ধাক্কা দিলে ভিতরের সিটকানি ভেঙ্গে দরজা খুলে যায়। এরপর দেখা যায় মারুফ ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে ঝুলে আছে। এসময় প্রতেবশীর এগিয়ে এসে ছেলেকে নিচে নামালেও বাঁচানো যায়নি। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আমার ছেলে প্রেমে ব্যর্থ হয়ে আত্নহত্যা করেছে কি না সে বিষয়ে জানেন না তিনি।

জামালপুর ইউনিয়ন পরিষদ ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সামছুল ইসলাম বলেন, মারুফের সাথে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির অন্যত্র বিয়ের খবরে গলায় রশি দিয়ে ঝুলিয়ে মারা গেল। ছেলেটি খুব ভাল ছিল। তার এমন মৃত্যুতে আমরা সকলেই শোকাহত।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি হুমায়ুন কবীর বলেন, সদর উপজেলার নারায়ণ পাড়া এলাকায় মারুফ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে জানা যাবে মৃত্যুর কারণ।

৮ টার দিকে শহিদুল ইসলাম খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। গলায় দাগ ও মুখে জিহবা বের হয়ে ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com