সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

নওগাঁর কৃষ্ণপুর গ্রামের প্রায় একমাস যাবত ৫টি পরিবারকে অবরুদ্ধ

Reporter Name / ১৮৩
আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৪:২৫ অপরাহ্ন

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে প্রায় একমাস ধরে ৫টি পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে স্থানীয় হাসান মল্লিক সহ প্রভাবশালী কিছু মাতব্বরেরা। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েও ভুক্তভোগী পরিবারগুলো কোন প্রতিকার পায়নি। সরেজমিনে গিয়ে জানা যায়, রাস্তার ধারে লাউ-কুমড়ার গাছ খাওয়াকে কেন্দ্র করে ছাগলকে মারধর করায় শুরু হয় ঘটনার সূত্রপাত। বেলাল মল্লিকের লাউ কুমড়ার গাছ খাওয়ায় মারধর করে বেলাল মল্লিক। তাতে ছাগলটির একটি পা জখম হয়। সেকারনে ছাগলের মালিক হাসান ক্ষিপ্ত হয়ে বেলাল মল্লিককে মারধর করে এবং স্হানীয় কিছু কুচক্রী মাতববরের পরামর্শে বেলাল মল্লিক সহ তার পাশ্ববর্তী আত্নীয়-স্বজনসহ ৫টি পরিবারের বাড়ি থেকে বের হওয়ার রাস্তার তিনদিকে বেড়া দিয়ে গৃহবন্দী করে দেয়। বেলাল মল্লিক নিরুপায় হয়ে গত ৪ সেপ্টেম্বর থানায় অভিযোগ করেন। কিন্তু ঘটনাস্থলে পুলিশ এসে পরির্দশন করলেও কোন ব্যাবস্থা গ্রহন না করেই চলে যায়। এতে হাসান মল্লিক আরও ক্ষিপ্ত হয়ে উঠে। বেলাল মল্লিক রাত্রি প্রায় সাড়ে ১০টা সময় বিলের মধ্যে মাছ ধরতে গেলে, সেটি টের পেয়ে হাসান মল্লিকসহ জব্বার, দুলাল এবং তাদের পরিবারের মহিলাদের সঙ্গে নিয়ে বেলাল মল্লিককে মেরে ফেলার উদ্দেশ্যে আক্রমণ করে এবং প্রচন্ড ভাবে ইট দ্বারা মারধর করে বেলাল মল্লিককের অন্ডকোষ চেপে ধরে। পানির মধ্যে শ্বাসরুদ্ধ করে তাকে মেরে ফেলার চেষ্টা করে। বেলাল মল্লিক বিষয়টি বুঝতে পেরে, শরীরের সকল শক্তি দিয়ে পানি থেকে উঠে ডাক-চিৎকার দিতে দৌড়াতে থাকে এবং এক সময় গ্রামের মধ্যে প্রবেশ করে মোয়াজ্জেমের বাড়ির সামনে এসে পড়ে যায়। রাতেই বেলাল মল্লিককে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। এ বিষয়ে বেলাল মল্লিক ও তার স্ত্রী জানায়, তুচ্ছ ঘটনা নিয়ে মেরে ফেলার মত তারা সিদ্ধান্ত নেয়। গত একমাস যাবত আমরা অবরুদ্ধ অবস্থায় আছি। থানায় লিখিত অভিযোগ দিয়েও এখন পর্যন্ত কোন ব্যাবস্থা গ্রহন করেনি। বর্তমানে তারা চাঁদা দাবীও করছে। চাঁদার টাকা না দিলে, এইবার আর বেঁচে থাকার সুযোগও দেবে না বলে হুমকি দিচ্ছে। তাই আমরা বাড়িও যেতে পারছিনা। তাই আমরা প্রশাসনের কাছে আইনগত সহযোগিতা চাই। হাসান,জব্বারের কাছে জানতে চাইলে বলেন, মাতব্বরের হুকুমে আমরা বেড়া দিযেছি। তাদের অনুমতি ছাড়া বেড়া কখনোই সরাবনা। তাছাড়া আমার ছাগলের ক্ষতি পুরুন দিতে হবে। স্থানীয় মাতব্বর আক্কাস আলী জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে যা স্থানীয় ভাবে মিমাংসা করা সম্ভব ছিল। তবে বেড়া দিয়ে অবরুদ্ধ করার বিষয়ে আমরা কোন অনুমতি দেওয়া হয়নি। এ বিষয়ে নওগাঁর ভীমপুর পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের উপ-পরির্দশক জামাল উদ্দীন জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম, বেড়া সরিয়ে নিতে বলা হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত যে বেড়া সরিয়ে নেওয়া হয়নি তা আমার জানা নেই। পরর্বতীতে কেউ আমাকে এবিষয়ে কিছু জানায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host