বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

বর্ণাঢ্য চাকরিজীবন শেষে অবসরে এসবি প্রধান জনাব মোঃ শাহ আলম

Reporter Name / ১৪৩
আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৪:৩৪ অপরাহ্ন


মো লুৎফর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি:

স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি জনাব মোঃ শাহ আলম প্রায় ৩৪ বছরের বর্ণাঢ্য চাকরিজীবন শেষে আজ ৩ অক্টোবর অবসরে গেলেন। তাঁর অবসর উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব মোঃ ময়নুল ইসলাম এনডিসি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সভায় অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তিজীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত আইজি জনাব মোঃ মতিউর রহমান শেখ।

সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে জনাব মোঃ শাহ আলম অত্যন্ত সুনামের সঙ্গে সফলভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন। বাংলাদেশ পুলিশের উন্নয়নে তিনি প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। আইজিপি বিদায়ী কর্মকর্তার সুন্দর অবসর জীবন ও সুস্থতা কামনা করেন।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাগণের উদ্দেশ্যে আইজিপি বলেন, পুলিশের প্রত্যেক সদস্যকে পেশাদার হতে হবে। প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে হবে; এর কোন ব্যত্যয় ঘটানো যাবে না। পুলিশ সদস্যদের কল্যাণে যা যা করা দরকার তাই করা হবে। তিনি জনগণকে পেশাদারিত্বের সাথে সেবা প্রদানের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন, অতিরিক্ত আইজি পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের মেধা, দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে সাফল্যের সাথে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবেন।

বিদায়ী অতিরিক্ত আইজি জনাব মোঃ শাহ আলম তাঁর বক্তব্যে পেশাগত দায়িত্ব পালনকালে সকল পর্যায়ের সহকর্মীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য , জনাব মোঃ শাহ আলম ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

এর আগে আইজিপি অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিগণ হলেন জনাব মোঃ মতিউর রহমান শেখ, জনাব মোঃ আলমগীর আলম, জনাব সরদার তমিজ উদ্দিন আহমেদ, জনাব মোঃ দেলোয়ার হোসেন মিঞা, জনাব মোঃ শাহ আলম ও জনাব মোঃ আবদুল্লাহ আল মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com