সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

Reporter Name / ১৯০
আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ২:৪২ অপরাহ্ন

আসাদুল্লাহ সনি-চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

“শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষার নতুন সামাজিক অঙ্গীকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজে এসে শেষ হয়। পরে কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ।

নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোজাহারুল ইসলাম তরুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, সিভিল সার্জন এসএম মাহমুদুর রশিদ, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বিপ্লব কুমার মজুমদার,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেহের আলী, অনুষ্ঠানে বক্তব্যে শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠায় দাবি-দাওয়া ও বিভিন্ন বৈষম্য তুলে ধরেন রেহাইচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোজাম্মেল হক জামিল, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, লিনস হাঁসদা নবাবগঞ্জ সিটি কলেজ তরিকুল আলম সিদ্দিকী ও নবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডঃ মোঃ ইমরান হোসেন প্রমুখ।

এময় বক্তারা বলেন, শিক্ষকদের বৈষম্য দূর করতে হবে। শিক্ষার পরিবেশ তৈরি করে শিক্ষকদের মর্যাদা না বাড়ালে শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়বে। শিক্ষক আরও বলেন শিক্ষকদের শাসন ব্যবস্থা তুলে নেবার ফাইল ছাত্র-ছাত্রীরা লেখাপড়ায় মনোযোগ হারিয়ে ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host