বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

সিনেমায় ৮ বছর পর অপূর্ব, সঙ্গে রাইমা সেন

Reporter Name / ১৫৩
আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৪:২৮ অপরাহ্ন

বিনোদন ডেস্ক :
খবরটা আগেই জানা গিয়েছিল। ভারতের পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয় করছেন ঢাকার জনপ্রিয় টেলিভিশন নাটকের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অবশ্য ইউটিউব আর ওটিটির কল্যালে ওপাড়েও সমান জনপ্রিয় এই তারকা। সেই সুত্রেই তার কলকাতায় নতুন সিনেমায় অভিনয়।

তবে এবারই বড় পর্দায় অভিনয়, এর আগেও দেশে বড়পর্দায় অভিনয় করেছেন তিনি। সেটাও প্রায় আট বছর আগের কথা। বলা যায় প্রায় ৮ বছরে বিরতি টেনে সিনেমায় ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেতা। ছবিটির নাম চালচিত্র।
অপূর্বর সঙ্গে এই সিনেমায় জুটি বেঁধেছেন রাইমা সেন।

ভারতীয় গণমাধ্যম সুত্রে সিনেমাটির গল্প প্রসঙ্গে জানা যায়, পূজার আগে কলকাতা শহরে একের পর এক মেয়ের খুনের ঘটনা ঘটতে থাকে। আর সেই খুনের তদন্তে নামে পুলিশবাহিনী। ‘চালচিত্র’ নামের এই সিনেমায় প্রতিম ডি গুপ্ত যেন বাংলার কপ ইউনিভার্স তৈরি করতে চেয়েছেন।

যেখানে পুলিশের চরিত্রগুলোতে তিনি ঢালিউড, টলিউডের পাশাপাশি বলিউডকেও মিলিয়ে দিয়েছেন! এই সিনেমাটির মধ্য দিয়ে প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে অপূর্বর। এতে দেখা যাবে এক রহস্যময় চরিত্রে। এছাড়াও চারজন পুলিশের চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে। অপূর্ব ভক্তদের জন্য এবার সুখবর, আগামী ২০ ডিসেম্বর বড়দিন উপলক্ষে আসছে সিনেমাটি। এখানেই কিন্তু শেষ নয়।

একই তারিখে সম্ভবত মুক্তি পেতে পারে উইন্ডোজ প্রযোজনা সংস্থার ‘আমার বস’ ও দেবের ‘খাদান’। তাই অপূর্বের প্রতিযোগিতায় সঙ্গী হচ্ছেন দেব।
প্রতিম ডি গুপ্ত এই ‘চালচিত্র’ এর পরিচালক। এর আগে ‘সাহেব বিবি গোলাম’, ‘মাছের ঝোল’, ‘আহারে মন’, ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’ ব্যবসা সফল সিনেমা পরিচালনা করেছে প্রতীম। তার পরিচালিত সর্বশেষ সিনেমা ‘লাভ আজ কাল পরশু’ মুক্তি পায় ২০২০ সালে। প্রতীমের প্রথম হিন্দি রোমান্টিক থ্রিলার-ফ্যান্টাসি সিরিজ ‘টুথপরি: হোয়েন লাভ বাইট’। সিরিজটি মুক্তি পায় নেটফ্লিক্সে।

পরিচালক জানিয়েছেন, শহরে পরপর খুন হতে থাকে। আর খুনের পর মরদেহগুলোকে যেভাবে সাজিয়ে রাখা হয় সেটার সঙ্গে ১২ বছরের পুরোনো একটি কেসের মিল পায় টোটার চরিত্র। সত্যিই কি সেই কেসের সঙ্গে এই কেসের মিল রয়েছে, নাকি তদন্তে নতুন কিছু উঠে আসবে—সেটা নিয়েই এই সিনেমা। সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রাইমা সেন। রয়েছেন স্বস্তিকা দত্ত ও ব্রাত্য বসু। রাইমাকে দেখা যাবে টোটার স্ত্রীর চরিত্রে। স্বস্তিকা হবেন শান্তনুর প্রেমিকা। সূত্র : কালের কণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com