কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে গৃহবধূসহ ৪ জনের মৃত্যু: আহত ৫

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে দুটি পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় গৃহবধূসহ ৪ জনেরর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

৯ অক্টোবর, বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গড়েরপাড়া ও ফারকপুর গ্রামে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান নিহতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, গড়েরপাড়া এলাকার হাউস জদ্দারের ছেলে আওলাদ হোসেন (৬০), ময়েন আলীর ছেলে নিজাম হোসেন (৪২), মুজাম হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২০) ও ফারাকপুর গ্রামের জামান হোসেনের স্ত্রী জহুরা খাতুন (৪০)।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিকেলে গড়েরপাড়া এলাকার ধানের জমিতে কাজ করছিল ৭-৮ জন কৃষক। এসময় আকাশে মেঘ দেখে তারা মাঠের মধ্যে থাকা একটি মাচায় আশ্রয় নেয়। পরে মুষলধারে বৃষ্টির সাথে বজ্রপাত ঘটলে তারা সকলেই আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ৩ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এদিকে একই সময় ফারাকপুর গ্রামে বাড়ির পাশে কাজ করা অবস্থায় বজ্রপাতে জহুরা খাতুন নামে এক গৃহবধূকে আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে মৃত্যুর বিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, বজ্রপাতে ৩ জন পুরুষ ও ১ জন নারীকে মৃত অবস্থা হাসপাতালে আনা হয়েছিল। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার শীর্ষ ৫ পদসহ শতাধীক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। শীর্ষ পদ গুলোর মধ্যে রয়েছে তার নিজের পদ তানোর উপজেলা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 77 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 89 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 149 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 85 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481