বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

মোহনপুরে আ.লীগ কর্মীর মরদেহ উদ্ধার

Reporter Name / ১৮১
আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ১:৩৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার, আনসার তালুকদার স্বাধীন :

রাজশাহীর মোহনপুর উপজেলার একটি পটলক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ অক্টোবর) সকাল সাতটার দিকে উপজেলার কেশরহাট পৌরসভার মগরা বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির নাম শাহাবুল ইসলাম (৪৫)। তিনি কেশরহাট পৌরসভার মোল্লাপুকুর এলাকার গোপইল গ্রামের মৃত জেহের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাবুল আওয়ামী লীগের কর্মী ছিলেন। তাঁর দলীয় পরিচয় নিশ্চিত করে কেশরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহিনুর আলম বলেন, শাহাবুল ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন। তিনি সক্রিয় সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হন শাহাবুল। সারা দিন বাড়িতে না ফেরায় গত রাত থেকে তাঁর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। বুধবার সকালে স্থানীয় একজন কৃষক জমিতে কাজে গেলে শাহাবুলের মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। তাঁর মুখেও বিষ ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। শাহাবুল আওয়ামী লীগের কর্মী বা সদস্য কি না, এ বিষয়ে পুলিশের ওই কর্মকর্তা বলেন, মৃত ব্যক্তির ওই রকম কোনো দলীয় কোনো পদ–পদবি ছিল না। তবে তিনি আওয়ামী লীগের সমর্থক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com