বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

গোদাগাড়ীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা মেজর জেনারেল শরফি উদ্দিন

Reporter Name / ১৩৯
আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ১:৩২ অপরাহ্ন

সেলিম সানোয়ার পলাশ :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অঃ) শরিফ উদ্দিন। বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন মেজর জেনারেল (অঃ) শরিফ উদ্দিন।

পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের নেতারা. পূজা উদযাপন কমিটি, মন্দিরে সভাপতি ও সাধারণ সম্পাদকরা এবং পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনাথীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন মেজর জেনারেল (অঃ) শরিফ উদ্দিন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল (অঃ) শরিফ উদ্দিন বলেন, বিগত ১৫ বছরের আওয়ামী লীগের ফ্যাসিবাদ স্বৈরাচার সরকারকে গত ৫ আগস্ট ২০২৪ ছাত্র জনতার বিপ্লবে পতনের পর বিগত ১৫ বছরের চেয়ে এবার নতুন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে গোদাগাড়ীতে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

মেজর জেনারেল (অঃ) শরিফ উদ্দিন, শহীদ জিয়ার আদর্শ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বর্তমান বাংলাদেশ এবং আমরা যারা জাতীয়বাদী বিএনপি’র আদর্শে ও মুক্তিযুদ্ধের মানুষ আছি, সবাই কাজ করে যাচ্ছি। কোথাও সামান্যতম সমস্যা যদি দেখা দেয়, তাহলে আপনারা আমাদের জানাবেন।

পরিদর্শনকালে গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মালেক, সদস্য সচিব মাহাতাব উদ্দিন, যুগ্ম আহবায়ক ও রাজশাহী জেলা বিএনপির সদস্য সদর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজিমুসসান উজ্জ্বল, গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর সভার সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম, গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ দিলিপ, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই টুনু ও সৈয়বুর রহমান।

এছাড়াও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, পৌর যুবদলের আহবায়ক মাহবুবর রহমান বিপ্লব, যুবনেতা মোস্তাফিজুর রহমান হিমেল, উপজেলা মৎসজীবি দলের সভাপতি আব্দুল জলিল রবু, গোদাগাড়ী পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক কুরবান আলী, সদস্য সচিব মুন্তাসির, গোদাগাড়ী উপজেলা ছাত্রদল আহবায়ক বেদার উদ্দিন বিদ্যুত, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক ইমরুল কায়েস ইমুসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মিরা। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com