ধর্ম যার যার উৎসব সবার বিএনপি নেতা মেজর জেনারেল শরিফ উদ্দিন


স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অঃ) শরিফ উদ্দিন।শুক্রবার বিকাল ৩টা থেকে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন মেজর জেনারেল (অঃ) শরিফ উদ্দিন।

পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের নেতারা পূজা উদযাপন কমিটি, মন্দিরে সভাপতি ও সাধারণ সম্পাদকরা এবং পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনাথীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন মেজর জেনারেল (অঃ) শরিফ উদ্দিন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল (অঃ) শরিফ উদ্দিন বলেন, বিগত ১৫ বছরের আওয়ামী লীগের ফ্যাসিবাদ স্বৈরাচার সরকারকে গত ৫ আগস্ট ২০২৪ ছাত্র জনতার বিপ্লবে পতনের পর বিগত ১৫ বছরের চেয়ে এবার নতুন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে তানোর শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

মেজর জেনারেল (অঃ) শরিফ উদ্দিন, শহীদ জিয়ার আদর্শ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বর্তমান বাংলাদেশ এবং আমরা যারা জাতীয়বাদী বিএনপি’র আদর্শে ও মুক্তিযুদ্ধের মানুষ আছি, সবাই কাজ করে যাচ্ছি। কোথাও সামান্যতম সমস্যা যদি দেখা দেয়, তাহলে আপনারা আমাদের জানাবেন।

পরিদর্শনকালে জেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান,তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী,বাঁধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, উপজেলা কৃষকদলের আহবায়ক আঃরশিদ, সদস্য সচিব আঃমালেক,তানোর পৌর কৃষকদলের আহবায়ক আহবায়ক আনারুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন সহ হাজার হাজার বিএনপি,ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    জনতার সময় ডেক্স :বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সম্পাদক পদে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী এক বছরের…

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 77 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 89 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 149 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 85 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481