বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ করতে গিয়ে এক ফাইনম্যানের মৃত্যু

Reporter Name / ১৪৫
আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৪:২২ অপরাহ্ন


মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীমঙ্গলে সিন্দুরখান সাপ সাবজোনালে বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে একজন লাইনম্যানের মৃত্যু এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) দুপুরে সিন্দুরখান ইউনিয়নের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রেজুয়ানুল হক (২২), তিনি মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে সিন্দুরখান বাজারের কাছে বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে রেজুয়ানুল বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। রেজুয়ানুল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দশঘর ইউনিয়নের তাজুল ইসলামের পুত্র এবং তার মায়ের নাম সুফিয়া বেগম।
এ ঘটনায় আহত হয়েছেন তার সহকর্মী মোস্তাফিজুর রহমান, যিনি গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মোস্তাফিজুর রহমানের বাড়ি নেত্রকোনা জেলায়।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান মনিরুল ইসলাম সুজন বলেন, “আমাদের সহকর্মী রেজুয়ানুল হক বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মারা গেছেন। এই ঘটনার জন্য আমরা শোকিত।” 
দুর্ঘটনার খবর পেয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির মহাব্যবস্থাপক (জিএম) এবিএম মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “এই দুর্ঘটনা তদন্ত করা হবে এবং যদি কোনো গাফিলতি পাওয়া যায়, তাহলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। 
নিহত রেজুয়ানুলের আকস্মিক মৃত্যুর ঘটনায় মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। রেজুয়ানুল একজন দায়িত্বশীল ও পরিশ্রমী কর্মী হিসেবে পরিচিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com