বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে আনসার ভিডিপি সদস্যকে ধর্ষণের চেষ্টা

Reporter Name / ১৫৩
আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ১:৪৫ অপরাহ্ন


স্টাফ রিপোর্টার:
রাজশাহীর তানোরে এক আনসার ভিডিপি সদস্যকে (৪০) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার ওই মহিলা আনসার ভিডিপি সদস্য বাদি হয়ে ইনতাজ আলীকে (আনসার ভিডিপি সদস্য) অভিযুক্ত করে তানোর থানা ও উপজেলা আনসার ও ভিডিপি অফিসারে কাছে লিখিত অভিযোগ করেন।
জানা গেছে, ওই আনসার ভিডিপি সদস্য দূর্গাপুজা উপলক্ষে চাপড়া দূর্গা মন্দিরে ডিউটিরত থাকা অবস্থায় ইনতাজ তাকে বিভিন্ন ধরণের কু-প্রস্তাব দেয়। তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ইনতাজ তার উপর ক্ষিপ্ত হয়ে মন্দিরের পাশে আনসারদের থাকার রুমে তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। নিরুপাই হয়ে ওই মহিলা আনসার ভিডিপি সদস্য ইনতাজকে লাথি মেরে মন্দিরে গিয়ে আশ্রয় নেয়। বিষয়টি অন্য আনসার ভিডিপি সদস্যদের জানায়। পূর্জার ব্যাঘাত ঘটবে বলে বিষয়টি কাউকে না জানিয়ে শুধু উপজেলা আনসার ও ভিডিপি অফিসারকে জানানো হলে ইনতাজকে চাপড়া দূর্গা মন্দির থেকে ক্লোজ করে নেয়া হয়।
ওই মহিলা আনসার ভিডিপি সদস্য বলেন, মন্দিরের মধ্যে বিষয়টি জানাজানি করিনি। কারণ ধর্মীয় অনুষ্ঠান। বিকালে প্রতিমা বিসরজন হবার পর আমি অন্যদের জানায়।
তানোর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোস্তাক কিমা বলেন, বিষয়টি আমি জানি। আমাকে না জানিয়ে কেন থানায় অভিযোগ করলো। থানা থেকে অভিযোগ তুলে নিলে আমি দুই পক্ষকে ডেকে মিমাংসা করে দেবো।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জনতার সময়কে বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com