বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

নওগাঁর সরস্বতীপুর কদমতলী গ্রাম্য ডাক্তার সুমনের অপারেশনে রোগীর মৃত্যু

Reporter Name / ১৬৪
আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৬:০৯ পূর্বাহ্ন

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মহাদেবপুরে গ্রাম্য ডাক্তারের অপারেশনে সায়ের আলী (৫০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সায়ের আলী উপজেলার চেরাগপুর ইউপির বাগধানা (ঘোলাগাড়ী) গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।স্থানীয়রা জানান, বাগধানা গ্রামের মৃত কসোর আলীর ছেলে সায়ের আলী কোমরে ফোঁড়া নিয়ে ২ অক্টোবর নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে ওইদিনই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন চিকিৎসক। রোগীর স্বজনরা তাকে নওগাঁ থেকে বাড়ি নিয়ে এসে বিষয়টি তাদের পারিবারিক চিকিৎসক সরস্বতীপুর কদমতলী মোড়ের মা চিকিৎসালয়ের গ্রাম্য ডাক্তার সুমন কুমার মণ্ডলকে জানান।তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে না জানিয়ে ওইদিনই সায়ের আলীর কোমরে অপারেশন করেন। এরপর কয়েকদিন ধরে প্রতিদিন ড্রেসিংসহ চিকিৎসাসেবা চালিয়ে যান। পরে অপারেশনের ক্ষত স্থানের মাংস পচে খুলে পড়তে থাকলে অবস্থা বেগতিক দেখে শনিবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। তাৎক্ষণিকভাবে রোগীর পরিবারের লোকজন তাকে সেখানে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহতের ছেলে ফরিদ বলেন, আমরা গরিব মানুষ। পেটের দায়ে ঢাকা শহরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। তাই ডাক্তার সুমন কুমারের আশ্বাসে প্রথমে বাবাকে রাজশাহীতে নেইনি। সুমন কুমারই বাবাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।এ বিষয়ে জানতে অভিযুক্ত সুমন কুমার মণ্ডলের মোবাইলে ফোনে কল দিলে সাংবাদিক পরিচয় পাওয়ার পরই তিনি ফোন কেটে দেন। এরপর বারবার তাকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, কোনো গ্রাম্য ডাক্তার রেফার্ড করা রোগীর চিকিৎসা করতে পারেন না। এ রকম জটিল অপারেশন করে তিনি নিঃসন্দেহে অন্যায় করেছেন।মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com