বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

বিএনপি কার্যালয়ে হামলা: এবার ৬ দিনের রিমান্ডেআ.লীগ নেতা ডাবলু সরকার

Reporter Name / ১৮২
আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৩:২৮ অপরাহ্ন

পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টার:

রাজশাহী মহানগর বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় নগর আওয়ামী লীগের সম্পাদক ডাবলু সরকারকে এবার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক এই আদেশ দেন।

মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক বিষয়টি নিশ্চিত করে বলেন,মঙ্গলবার ডাবলু সরকারকে আদালতে তোলা হলে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলার তদন্ত কর্মকর্তা সাত দিন রিমান্ডের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৪ অক্টোবর নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার মিছিলে গুলিতে নিহত আলী রায়হান হত্যা মামলায় তাকে দুই দফায় ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। দ্বিতীয় দফার রিমান্ড শেষে মঙ্গলবার তাকে আবার আদালতে হাজির করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে,ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই শহরের মালোপাড়ায় মহানগর বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় ২৮ আগস্ট নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টু বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
মামলাটি তদন্ত করছেন নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একজন উপপরিদর্শক (এসআই)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com