বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরের মুন্ডুমালায় হাটের জায়গা দখল করে আলিশান দালান বাড়ি নির্মাণ

Reporter Name / ১৮৮
আপডেট : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৭:৪৫ পূর্বাহ্ন


স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা হাটের জায়গা দখল করে আলিশান বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। ভবনটি নির্মাণের জন্য পৌর ইঞ্জিনিয়ার নাজমুল ও সাবেক কাউন্সিলর অনৈতিক সুবিধার মাধ্যমে প্লান পাশ করে দিয়েছেন বলেও একাধিক সুত্র নিশ্চিত করেন। সরেজমিনে তদন্ত করলেই এসব অনিয়ম ধরা পড়বে বলে মনে করছেন হাটের ব্যবসায়ীরা। তবে ভবনের মালিক মোতালেব প্রভাব শালী হওয়ার কারনে কেউ কোন কিছুই বলতে পারছেন না বলেও স্থানীয় ব্যবসায়ীদের দাবি ।

সরেজমিনে দেখা যায়, মুন্ডুমালা হাটের উত্তরে ও সরকারী স্কুলের পূর্ব দিকে এবং গ্রামে যাওয়ার রাস্তার দক্ষিণে বহুতল ভবন নির্মাণ করেছেন প্রভাবশালী ব্যবসায়ী মোতালেব। পৌর এলাকার কোন পাকা ভবন নির্মাণ করতে হলে পৌরসভা থেকে প্লান পাশ করতে হয়। প্লান পাশ করতে গুনতে হয় বাড়তি টাকা। ভবনের সামনের সিড়িসহ ভবনের সামনের অংশের জায়গা হাটের।

স্থানীয় বেশকিছু ব্যবসায়ীরা জানান, আরএস ১৮২ দাগে মোতালেবের দেড় শতাংশ জায়গা আছে। কিন্তু ভবন নির্মাণ হয়েছে প্রায় দুই শতকের বেশি জায়গায়। অর্থাৎ হাফ শতাংশকের বেশি জায়গা দখল করে ভবন নির্মাণ করেছেন মোতালেব।

প্রথম দিকে এভাবে ভবন নির্মাণ করতে পারেনি মোতালেব। কিন্তু সাবেক কাউন্সিলর আতিক অনৈতিক সুবিধা নিয়ে ইঞ্জিনিয়ার নাজমুলের সাথে যোগসাজশের মাধ্যমে ভবন নির্মাণের প্লান পাশ করে দেন।

সাবেক কাউন্সিলর আতিক সকালের সময়কে জানান, আমার জানা মতে হাটের জায়গা নাই। আমি এখন দায়িত্বে নেই, অনেক দিনের কথা।

ভবন নির্মাণ কারী মোতালেব সকালের সময়কে জানান, হাটের জায়গায় কি পৌরসভা প্লান পাশ করে দিবে। আপনার জায়গা দেড় শতাংশ ভবন নির্মাণ হয়েছে দুই শতাংশের বেশি জায়গায় জানতে চাইলে তিনি জানান সামনের কিছু অংশ পড়েছিল ভেঙে ফেলা হয়েছে। আপনি সামনের অংশ ভাঙ্গলেও উপরে তো রয়েই গেছে প্রশ্ন করা হলে উত্তরে বলেন পৌরসভা থেকে যেভাবে প্লান পাশ করে দিয়েছে সে ভাবেই ভবন নির্মাণ করা হয়েছে। তিনি আরো জানান, আমার ভবন নির্মাণে যত সমস্যার সৃষ্টি হয়েছে। অথচ মুন্ডুমালা হাটের প্রভাবশালীরা হাটের জায়গা দখলে নিয়ে ব্যবসা ও বাড়ি নির্মাণ করেছেন, তাদের কোন সমস্যা হয়নি।

পৌরসভার সার্ভেয়ার রাজু সকাালের সময়কে জানান, সামনের সিড়িসহ উপরের অংশ হাটের। মোতালেব কে উচ্ছেদ করতে বলা হলেও তিনি করেননি। পুনরায় মাপজোক করে হাটের জায়গা টুকু দখল মুক্ত করা হবে।

সহকারী প্রকৌশলী নাজমুল সকালের সময়কে জানান, হাটের জায়গায় ভবন নির্মাণ হয়নি। সামনের সিড়িসহ ওই ভবনের কিছু অংশ হাটের ও দেড় শতাংশ জায়গায় এমন ভবন কিভাবে হয় জানতে চাইলে তিনি জানান, আমার জানা মতে এমন হওয়ার কথা না। আপনি এবং সাবেক কাউন্সিলর আতিক অনৈতিক সুবিধার মাধ্যমে নাকি প্লান পাশ করে দিয়েছেন প্রশ্ন করা হলে তিনি অস্বীকার করেন।

মুন্ডুমালা তহসিল অফিসের নায়েব ইকবাল হোসেন সকালের সময়কে বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে ভবন দেখে মালিক কে কাগজপত্র নিয়ে ডাকা হয়েছে। আমি তো সদ্য যোগদান করেছি। কাগজপত্র দেখে যদি হাটের জায়গায় ভবন নির্মাণ করা হয় সে বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হবে। কর্তৃপক্ষ যেভাবে ব্যবস্থা নিতে বলবেন সে ভাবেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে দেড় শতাংশ জায়গার উপরে ভবন নির্মাণ হয়নি, বেশি জায়গায় হয়েছে বলে মনে হয়েছে আমার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com