বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে ১২ শিক্ষক ৪ কর্মচারীর কলেজে একজন ছাত্র, তবু ফেল

Reporter Name / ১৯৫
আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ২:১৭ অপরাহ্ন


স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা বালিকা স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন বিষয়ে ১২ জন শিক্ষক রয়েছেন। আর শিক্ষার্থী মাত্র একজন। কিন্তু এ বছর এইচএইসি পরীক্ষায় কলেজটি থেকে ওই একটিমাত্র ছাত্রী পরীক্ষা দেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ফলাফল ঘোষণায় সেও ফেল করায় এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০২ সালে কলেজটি স্থাপিত হয়। কলেজটি প্রতিষ্ঠার শুরুতে বেশ নাম ডাক ছিল। লেখাপড়ার মানও ভালো ছিল। বর্তমানে কলেজটির শিক্ষার মান তলানিতে ঠেকেছে। অধ্যক্ষ অবসরে যাওয়ায় কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি চলছে ‘ভারপ্রাপ্ত’ দিয়ে। কলেজে ঠিকমতো না আসার অভিযোগ রয়েছে শিক্ষকদের বিরুদ্ধে। কলেজটিতে ১২ জন শিক্ষক ও চারজন কর্মচারী রয়েছেন। আছে দ্বিতল ভবনও।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক বলেন, কলেজটির এলাকায় নাম ডাক ভালো ছিল। শিক্ষকরা ছাত্রীদের ভালো শাসন করতেন তাই চলতি বছর তারা তাদের মেয়েদের ভর্তি করেছিলেন কিন্তু এমন ফলে তারা হতবাক।এবিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাদিকুল ইসলাম বলেন, দীর্ঘ ২২ বছর ধরে বেতন ভাতা পান না শিক্ষকরা। ১২ জনের মধ্যে গড়ে ৪ থেকে ৫ জন শিক্ষক নিয়মিত অফিস করেন। বাকিরা অন্য জায়গায় চলে গেছেন। এমপিওর অপেক্ষায় আমরা ক্লান্ত। নিয়মিত শিক্ষক না আসায় অভিভাবকরা শিক্ষার্থী ভর্তি করাতে চান না। চলতি বছর একজন পরীক্ষা দিয়েছিল। কি কারণে পাস করতে পারে নি সেটা বুঝতে পারছি না। তবে এ বছর কলেজে ১১ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম জনতার সময়কে বলেন, কলেজটি থেকে মাত্র একজন পরীক্ষা দিয়েছিল। তবুও ফেল করেছে-বিষয়টি দুঃখজনক। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে দেখতে বলবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com