সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রাজশাহী মহানগরীতে শুটারগান ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার

Reporter Name / ১৭৬
আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ১:০৫ পূর্বাহ্ন

শরিফুল ইসলাম শরিফ স্টাফ রিপোর্টার: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠা কালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। র‍্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ২১ অক্টোবর ২০২৪ ইং তারিখ রাত্রী-২২.০০ ঘটিকায় রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ক্ষুদ্র জামিরা নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন। অপারেশন জব্দকৃত আলামত যথাক্রমে, (ক) ওয়ান শুটারগান- ০২টি, (খ) টিপ চাকু- ০৩টি, (গ) চাইনিজ কুড়াল- ১০ টি, (ঘ) লোহার হাসুয়া- ০৩ টি, (ঙ) ধারালো ছুরি- ০২টি উদ্ধার করে।

ঘটনার বিবরণে প্রকাশ : র‍্যাব-৫, রাজশাহী, সিপিএসসি এবং সেনাবাহিনীর একটি যৌথ অপারেশন দল গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ক্ষুদ্র জামিরা নামক এলাকায় ওয়ান শুটারগান ও বিপুল পরিমান দেশীয় ধারালো অস্ত্রের সন্ধান পায়। পরবর্তীতে র‍্যাবের ও সেনাবাহিনীর একটি চৌকস দল অভিযান পরিচালনা করে উদ্ধারকৃত ওয়ান শুটারগান ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করতে সক্ষম হন। এ ঘটনায় উপরোক্ত আলামত সমূহ রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৫ রাজশাহী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রাজশাহী মহানগরী হতে শুটারগান ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধারের বিষয়টি আজ মঙ্গলবার(২২ অক্টোবর ২০২৪ ইং) সিপিএসসি র‍্যাব-৫, হতে ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host