রাজশাহীতে ক্লাস ফাঁকি দিয়ে পদ্মা পাড়ে আড্ডা,৯ শিক্ষার্থী আটক

রাজশাহী অফিস : রাজশাহীতে ক্লাস ফাঁকি দিয়ে পদ্মা নদীর পাড়ে আড্ডা দেওয়ার সময় ৯ শিক্ষার্থীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে নগরীর জিরো পয়েন্ট সংলগ্ন পদ্মা গার্ডেন থেকে তাদের আটক করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করে বলেন,নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী ক্লাস চলাকালীন স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে নগরীর পদ্মা পাড়ের বিভিন্ন স্পটে এসে আড্ডা দিচ্ছিল।

এছাড়াও কিশোর অপরাধের মতো বিভিন্ন অপরাধে তারা জড়িয়ে পড়ছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কাজ শুরু করেছে। বিভিন্ন স্পটে ক্লাস ফাঁকি দেওয়া শিক্ষার্থীদের আটক করতে অভিযান শুরু করা হয়েছে।

তিনি বলেন,এরই ধারাবাহিকতায় নগরীতে ডিবি পুলিশের একটি টিম পদ্মা পাড়ে বিভিন্ন স্পট থেকে ৯ শিক্ষার্থীকে আটক করে আরএমপি সদর দফতর ডিবি কার্যালয়ে নিয়ে আসে।

পরবর্তীতে অভিভাবকদের মুঠোফোনে ডেকে তাদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

এর আগের দিন সিমলা পার্ক থেকে ১০ জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাদেরকেও অভিভাবকের জিম্মা দেওয়া হয়।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 77 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 89 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 149 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 85 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481