বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে বাল্যবিয়ে রোধ ও সাইবার ক্রাইম সচেতনে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময়

Reporter Name / ১৭৮
আপডেট : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে বাল্যবিয়ে প্রতিরোধ ও সাইবার ক্রাইম সচেতনে শিক্ষার্থীদের সাথে ওসির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ও পড়ন্ত দুপুরে পৃথক স্থানে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান মিজান জেলা পুলিশ সুপার কার্যালয়ের দিক-নিদের্শনায় ও নিজ উদ্যোগে শিক্ষার্থীদের সাথে ইভটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধ ও সাইবার ক্রাইমসহ সামাজিক নানা বিষয়ে সচেতন মূলক অভিযান চলছে।

সম্প্রতি উপজেলার বৈদ্যপুর দাখিল মাদরাসা, বরেন্দ্র উচ্চ বিদ্যালয় ও নারায়নপুর উচ্চ বিদ্যালয়ের পৃথক হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মাদক ব্যবহার, সাইবার ক্রাইম এবং ইভটিজিং ও বাল্যবিয়ে সহ নানা বিষয়ে সচেতন করতে থানা পুলিশের টিম বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে এই কার্যক্রম পরিচালনা করছেন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকসহ এলাকার জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্টদের নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা করেন ওসি মো.মিজানুর রহমান মিজান।

এসময় শিক্ষার্থীদের সাথে লেখাপড়ার মান উন্নয়ন, ছাত্রীদের বাল্যবিয়ে রোধে ভূমিকা রাখা, মাদককে না বলা, সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতা এবং উপহাসের বিরুদ্ধে সোচ্চারসহ সামাজিক নানা বিষয়ে সচেতন করতে গঠন মূলক বক্তব্য রাখেন তিনি। সভায় ইন্টারনেট-ফেসবুক ব্যবহারে কুফল ও সুফল বিষয়েও সচেতন হতে সতর্কতামূলক দিকনির্দেশনা দেন তিনি।

ওসি বলেন, ‘শিক্ষার্থীদের নানা বিষয়ে সচেতন করতে তাদের দিক-নির্দেশনামূলক পরামর্শ দেয়া হচ্ছে। উগ্রবাদ ও সন্ত্রাস ঠেকাতেও বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে। আমরা পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি শিক্ষার্থীদের সাথে এভাবে সভা করছি। এতে করে শিক্ষার্থীরা সচেতন হচ্ছে। তারা তাদের পরিবার ও আশেপাশের লোকজনদেরও সচেতন করতে পারবে। যাতে করে বিভিন্ন অপরাধ কমিয়ে আনা সম্ভব বলে আশা করা হচ্ছে।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়র সহকারী শিক্ষক, অভিভাবক, থানা পুলিশের সদস্য ছাড়াও উপজেলার বাধাইড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মো. কামরুজ্জামান হেনা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলার কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, বাধাইড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. হুমাউন কবির বকুল এবং ‘জনতার সময়’ নামক অনলাইন পত্রিকার নির্বাহী সম্পাদক ও তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি) বিপ্লবী সাধারণ সম্পাদক সাংবাদিক এম. রায়হান আলী প্রমুখ উপস্থিত ছিলেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com