সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

তানোর থানায় দালালের দৌরাত্ন্য বৃদ্ধি, অসহায় মানুষ

Reporter Name / ১৯৭
আপডেট : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৩:৫৯ অপরাহ্ন


স্টাফ রিপোর্টার :
রাজশাহীর তানোর থানায় দালালদের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, চেনা মুখের দালালরুপী একশ্রেণির কথিত মানবাধিকার ও গণমাধ্যমকর্মী প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত থানার সামনে ও আশপাশে উৎপেতে থাকছে। থানায় কোন সেবাগ্রহিতা আশা মাত্র এরা তাদের ছোঁ মেরে আড়ালে নিয়ে সর্বপ্রথম জিজ্ঞাসা করে কি করবেন জিডি, অভিযোগ না মামলা।

সেবা প্রার্থীদের সঙ্গে কথা কাজে মিল পেলে সোজা চলে যায় কম্পিউটার দোকানে। সেখানে গিয়ে মামলা বা অভিযোগ লেখার কম্পিউটার খরচ ও পুলিশের নাম ভাঙিয়ে দালাল চক্রটি হাতিয়ে নেয় মোটা অংকের টাকা। এতে একদিকে সেবাপ্রার্থীর হয়রানি বাড়ছে, অন্যদিকে পুলিশের বদনাম হচ্ছে। তবে, তাদের সঙ্গে পুলিশের একশ্রেণির কর্মকর্তার (দারোগা) সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে।

এদিকে, দালাল চক্রের দ্বিতীয় ফাঁদ হলো– তারা এ সকল মামলা বা অভিযোগের বাদী ও বিবাদীর মোবাইল নম্বর সংগ্রহ করে থাকে। পরবর্তীতে তারা সালিশের আকারে থানায় বা থানার আশপাশে বৈঠকের নামে উভয়পক্ষ থেকে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা। এটা নিয়মে পরিণত হয়েছে। এসব দালাল চক্রের সঙ্গে পুলিশের একশ্রেণির কর্মকর্তার (দারোগা) সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। মুলত এসব কর্মকর্তার উমেদার হিসেবে দালালেরা কাজ করছে।

উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার জনৈক ব্যক্তি বলেন, আমি অভিযোগ করার জন্য থানায় যাওয়ার সময় থানার সামনে থাকা কয়েকজন (মানবাধিকার কর্মী-সাংবাদিক) পরিচয় দিয়ে আমাকে বলে, ভাই কেন আসছেন আমাদের বলেন। আমরা সমস্যা সমাধান করে দিবো। আর থানার ভিতরে যাওয়া লাগবে না। এসময় তাদের সামনেই দাঁড়িয়ে ছিল একজন দারোগা তিনিও তাদের সঙ্গে যাবার ইঙ্গিত দেন।

এরা দুপুর থেকে গভীর রাত পর্যন্ত থানা চত্ত্বরের আশপাশে অবস্থান করে। তাদের প্রধান কাজ থানায় কে কখন কার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে আর অভিযোগের তদন্ত কোনো কর্মকর্তার (দারোগা) উপর পড়ছে, সেটা নিশ্চিত হয়ে এরা তদন্ত কর্মকর্তার নামে বাদী ও বিবাদী উভয়ের কাছে থেকে টাকা আদায় করে নিজেরা ভাগাভাগী করে নিচ্ছেন। আর তাদের এসব অকর্মের কারণে পুলিশের সুনামক্ষুন্ন হচ্ছে, অথচ এসব অপকর্মের সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততাই নাই এরা গণমাধ্যম পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশের নাম ভাঙিয়ে অপকর্ম করছে।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান জনতার সময়কে বলেন, তানোর থানায় দালালদের কোনো অস্থিত্ব নেই। তিনি বলেন, কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে তানোরে কর্মরত একাধিক পেশাদার সাংবাদিক বলেন, এসব অপসাংবাদিকতার কারণে পেশাদার সাংবাদিকগণের সুনামক্ষুন্ন হচ্ছে। তারা বলেন, পুলিশের সঙ্গে সাংবাদিকের সম্পর্ক থাকবে সেটাই স্বাভাবিক, কিন্তু পুলিশের নামে প্রতারণা করা বা বাদী ও বিবাদীর কাছে থেকে টাকা আদায় করা জঘন্য কাজ। যারা এসব কাজে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে পুলিশেরই ব্যবস্থা গ্রহণ করা উচিৎ, নইলে এদের কারণে পুলিশ বাহিনীর সুনামক্ষুন্ন হবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host