বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত

Reporter Name / ১৮৫
আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলাম।

সভায় বক্তব্য দেন, এসিল্যান্ড মাসতুরা আমিনা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বার্নাবাস হাসদাক, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান ও বীরমুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার আব্দুল ওহাব শেখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, সমাজসেবা অফিসার মোহাম্মাদ হোসেন খাঁন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অহাজেদ আলী ও মহিলা বিষয় কর্মকর্তা ফজলুর রহমান ছাড়াও নির্বাচন অফিসার কামরুজ্জামান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের হত্যাকান্ড ছিল পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বর্বরচিত ঘটনা। যা বিশ্বব্যাপি শান্তিকামী মানুষকে স্তম্ভিত করেছিল। পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা পৈশাচিক হত্যাযজ্ঞের পর ঢাকার মিরপুর ও রায়েরবাজারসহ বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের লাশ ফেলে রেখে যায় পাকবাহিনীরা।

স্বাধীনতাবিরোধী চক্র বুঝতে পেরেছিল, পরাজয় তাদের অনিবার্য। জাতির এই শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে এ মাটিতে তারা বসবাস করতে পারবে না। যুদ্ধবিধ্বস্ত এই দেশ আবার ফুলে ফলে ভরে উঠবে। তাই পরিকল্পিতভাবে জাতিকে মেধাহীন ও পঙ্গু করতে দেশের বরেণ্য সব ব্যক্তিদের রাতের অন্ধকারে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়।

এরআগে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহিদ মিনারে ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও সকল বীর শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সময় উপজেলা প্রশাসন, বীর মুক্তিযুদ্ধ কমান্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com