সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া আহত ৮

Reporter Name / ২০৭
আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩:৫০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:
রাজশাহীর তানোরে এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের সভাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ ১৫ ডিসেম্বর রোববার বিকেলের দিকে উপজেলা পরিষদের সামনে ঘটে এ সংঘর্ষের ঘটনা। এঘটনায় বিএনপি নেতা রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে মনোনয়ন প্রত্যাশি সুলতানুল ইসলাম তারেক ও পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

পরে তারেক গ্রুপের নেতাকর্মীদের ধাওয়ায় পালিয়ে যায় বিএনপি নেতা সাবেক মেয়র মিজানুর রহমান মিজান গ্রুপের নেতাকর্মীরা। এসময় সেখান থেকে মিছিল নিয়ে থানা মোড়ে পথসভায় বক্তব্য দেন, এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। সংঘর্ষের ঘটনায় সাধারণের মাঝে ব্যাহক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘন্টাব্যাপি জনদূর্ভোগে পড়েন সাধারণ মানুষ। তবে, ঘটনাস্থলে মিজানকে দেখা যায়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সন্ধ্যায় এরির্পোট লেখা পর্যন্ত বিএনপির দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, রাজশাহী-১ (তানোর গোদাগাড়ী) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি বিশিষ্ট শিল্পপতি এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক কেন্দ্রীয় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে তানোর থানা মোড়, মুন্ডুমালা বাজার ও বাধাইড় ইউপিতে পথসভা করার কথা। সেইমতে তানোর উপজেলার কামারগাঁ, কলমা ও তালন্দ থেকে ১৩-১৪টির মত মাইক্রোবাস তানোর সদরে শোডাউন নিয়ে আসে। এর আগে দুটি মাইক্রোবাস উপজেলা পরিষদ ও ডাকবাংলো চত্বরে দেয়াল ঘেঁষে রাখা হয়। এসময় মাইক্রোবাস থেকে নামিয়ে মারপিট শুরু করে মিজান গ্রুপের পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিজানের বোন জামাই হাবিবসহ বেশ কিছু নেতাকর্মীরা। প্রায় আধাঘন্টা পর্যন্ত চলে মারপিট ও ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট পাটকেল নিক্ষেপ। সেই সাঙ্গে মাইক্রোবাস ভাংচুর করা হয়। এসময় পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান জিয়াসহ বেশ কয়েকজনকে মারধর করা হয়। মারপিটের সময় রাস্তা দিয়ে আসার পথে ওয়ার্ড যুবদলের নেতা বজলুর রহমানের পিতা হাশেমের মাথা ফাটিয়ে দেয় মিজান গ্রুপের লোকজন। সংবাদ পেয়ে বিএনপি নেতা তারেকসহ নেতাকর্মীরা মিছিল নিয়ে ঘটনাস্থলে আসেন। এসময় মিছিল দেখে পালিয়ে যায় মিজান গ্রুপের লোকজন। এতে প্রচন্ড পায়ে আঘাত পায় তারেক। প্রায় ঘন্টা ব্যাপি সংঘর্ষ চললেও পুলিশের কোন দেখা পাওয়া যায়নি। তবে পরিস্থিতি শান্ত হওয়ার পর পুলিশের গাড়ি উপজেলা গেটে দেখা যায়।এবিষয়ে তানোর পৌর যুবদলের আহবায়ক সাইদুর ও যুবদল নেতা বজলুসহ তারেক গ্রুপের নেতাকর্মীরা জানান, ৩১ দফা বাস্তবায়নে আমাদের শান্তিপূর্ণ সভাকে পন্ড করতে সাবেক মেয়র মিজানের বাহিনী হামলা চালিয়েছে। আমরা তো অন্য কোন দলের সভা করতে আসিনি। আমরা বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও পথসভায় শোডাউন দিচ্ছি। হামলায় উভয় গ্রুপের অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছে।

এনিয়ে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতিকুর রহমান জানান, আমরা বিগত আ’লীগ সরকারের সময় কোন ধরনের সভা সমাবেশ বা প্রকাশ্যে মিছিল সমাবেশ করতে পারিনি। আমরা তো বিএনপির নেতাকে নিয়ে ৩১ দফা বাস্তবায়নের জন্য সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিচ্ছি। কিন্তু সভা পন্ড করতে সাবেক মেয়র মিজান তার বাহিনী দিয়ে যেভাবে হামলা মারধর, মোবাইল ভাংচুর, গাড়িতে ইট নিক্ষেপ ও নেতা তারেক ভাইকেও ইটের আঘাত করা হয়েছে এটা নিয়ে আমরা ব্যবস্থা নিবো।

পরে উপজেলা থেকে মিছিল নিয়ে থানা মোড়ে ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ ও পথসভা হয়। পথসভায় বক্তব্য রাখেন, এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। তিনি বলেন, আমি নেতাকর্মী নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও পথসভা বাস্তবায়নে নেমেছি। কিন্তু দেশ থেকে স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের দোসররা এজেন্ট বাস্তবায়ন করতে মরিয়া হয়ে পড়েছেন। তারই অংশ হিসেবে সভাকে কেন্দ্র করে মারপিট হয়েছে। তারা যদি প্রকৃত পক্ষে বিএনপির আদর্শ ধারণ করত তাহলে বিএনপির ৩১ দফাকে অমান্য করত না। তিনি এই হামলার বিচার চান দলীয় ফোরামে ও দেশবাসীর কাছে। মিজান গ্রুপের নেতাদের দাবি, এই আসনে ধানের শীষের একমাত্র কান্ডারী মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন। এর বাহিরে কোন কথা চলবে না বলে হুংকার দেন। তবে, এনিয়ে সাবেক মেয়র মিজানুর রহমান মিজানকে ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

প্রসঙ্গ, তানোর থানা মোড় থেকে দেবিপুর মোড় হয়ে পাঠাকাটা, কৈলহাট দিয়ে বাঁধাইড় ইউপির বৈদ্যপুর ও শিদপুরে পথসভা শেষে রাতে উপজেলা বাঁধাইড় ইউপির হাপানিয়া দোগাছি গ্রামে তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি হিসেবে যোগদান ও বক্তব্য রাখেন বিএনপির এই নেতা।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, এমন ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি নিয়ে কোন পক্ষ অভিযোগ করেননি। তবে, বর্তমানে পরিস্থিতি শান্ত ও পুলিশের অনুকূলে রয়েছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host