শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের দলবাজি পরিহার করতে হবে : মেজর শরিফ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, তানোর :
দলীয় নেতাকর্মী ও সমর্থকদের বলছি, বিগত সরকার আমলে যারা মামলা-হামলা আর নির্যাতনের শিকার হয়েছেন তা সবাই ভুলে যান। আমরা প্রতিশোধ পরায়ন মনোভাব নিয়ে চলবো না। তানোর ও গোদাগাড়ী অঞ্চলে কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের দলবাজি ও দলীয়করণ করা উচিত নয়।

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মনে রাখতে হবে, সামনে নির্বাচন। সবাইকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। এটা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ। দলীয় কোন নেতা বা কর্মীর দ্বারা সাধারণ মানুষ আর ভোটাররা যদি কষ্ট পাই তবে তার বিরুদ্ধে অবশ্যই দলীয় ব্যবস্থা নেওয়া হবে। দলের স্বার্থে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

রাজশাহীর তানোরে প্রধান শিক্ষকদের সমন্বয়ে শিক্ষার গুণগতমান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাবেক এমপি ও ক্যাবিনেট মন্ত্রী মরহুম ব্যারিস্টার আমিনুল হকের ভাই আগামী দিনের এমপি প্রার্থী বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন। আজ ১৮ ডিসেম্বর বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আইয়ুব আলী। উক্ত সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক হাবিবুর রহমানের সঞ্চালনায় উপস্থিত বক্তব্য দেন, তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। এতে বিশেষ অতিথি ছিলেন, তানোর থানা বিএনপির আহবায়ক আব্দুল হান্নান, সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান মফিজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার।

এছাড়াও তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা ও থানা ছাত্রদলের সাবেক সভাপতি এম এ মালেক মন্ডলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী আর শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত লোকজনের মাঝে মধ্যাহ্নভোজের খাবার পরিবেশন করা হয়। রা/অ

  • Related Posts

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার শীর্ষ ৫ পদসহ শতাধীক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। শীর্ষ পদ গুলোর মধ্যে রয়েছে তার নিজের পদ তানোর উপজেলা…

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    নিজস্ব প্রতিবেদক:রাজশাহীর তানোর উপজেলার শীর্ষ ৫ পদসহ শতাধীক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। শীর্ষ পদ গুলোর মধ্যে রয়েছে তার নিজের পদ তানোর উপজেলা নির্বাহী…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 77 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 89 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 149 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 85 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481