বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

চলনবিল অধ্যুষিত উল্লাপাড়ায় সরিষা ফুল থেকে মধু সংগ্রহের ধুম

Reporter Name / ১৫২
আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৩:০৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় মাঠে মাঠে এখন সরিষা ফুলের হলুদ গালিচায় ভরপুর। আর এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মৌ চাষিরা উক্ত উপজেলায় তাদের মৌমাছির খামার নিয়ে এসে নানা জায়গায় স্থাপন করেছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় মধুর গুনগত মান যথেষ্ট ভালো বলে খামারিরা জানিয়েছে।
উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবছর সরিষা মৌসুমে ১ লাখ ৯৫ হাজার ৩৫০ কেজি মধু উৎপাদনের লক্ষ্যমাত্র নির্ধারণ করেছেন।
উল্লাপাড়া উপজেলায় দেশের প্রায় শতকরা ১২-১৩ ভাগ সরিষা উৎপাদন হয়ে থাকে বলে কৃষি কর্মকর্তা জানিয়েছেন। এটা এই অঞ্চলের কৃষকদের দ্বিতীয় অর্থকারি ফসল। তাই বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথে সরিষা বপন কার্যক্রম হয়। বর্তমানে পুরো মাঠ হলুদের সমারোহে ভরপুর। মৌয়ালদের মৌ চাষের ফলে একদিকে দেশের যেমন মধুর চাহিদা পুরুন হচ্ছে পাশাপাশি সঠিক পরাগায়নের মাধ্যমে জমিতে ফসলের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বলে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর জানিয়েছেন। বিগত ৭ বছর যাবত উপজেলার বিভিন্ন জায়গায় মৌ চাষিরা তাদের শত-শত মৌ বক্স নিয়ে বিভিন্ন গ্রামে জমিতে স্থাপন করে আসছে। শুরুর দিকে সরিষার ক্ষতি হবে ভেবে কৃষকেরা মৌ বক্স বসাতে আপত্তি করলেও কৃষি অফিসারের পরামর্শে এখন এলাকায় মৌ চাষ খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এবছর উক্ত উপজেলায় প্রায় ২৫০০ মৌ খামারি খামার বসিয়েছে।
এই সকল খামারিদের নিজস্ব তত্ত্বাবধানে রেখে উল্লাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষিত বেকার এবং কর্মজীবী মানুষ তাদের কাছ থেকে খাঁটি মধু সংগ্রহ করে কিছুটা অর্থনৈতিক সচ্ছলতার চেষ্টা করছেন। তেমনি একজন উধুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হারুন অর রশিদ।
দব্রমূল্যের উর্ধগতির এই বাজারে শিক্ষকতার পাশাপাশি খাঁটি মধু সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com