বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে কৃষকের ১০ বিঘা জমির খড়ের পালায় আগুন পুড়ে ছাই

Reporter Name / ১৬৯
আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৮ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোরে দূর্বৃত্তদের দেয়া আগুনে ১০ বিঘা জমির খড়ের পালা পুড়ে ছাই হয়ে গেছে বলে নিশ্চিত করেন গ্রামবাসীরা। রবিবার ভোর রাতে তানোর পৌর এলাকার আমশো তাতিয়াল পাড়া গ্রামে ঘটে আগুন লাগার ঘটনাটি। গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে নিয়ন্ত্রণে আসার আগেই খড়ের পালা পুড়ে ছাই হয়ে যায়। ফলে কৃষক আনোয়ারের নিম্নে হলেও ৬০ হাজার টাকার মত ক্ষতি হয়েছে। একের পর এক ফসল হানি পালায় আগুন দেয়ার ঘটনায় চরম আতঙে কৃষকরা। অতচ পুলিশ প্রশাসন একেবারেই নিরব অবস্থায় আছে। উপজেলা জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে।

জানা গেছে, শনিবার দিবাগত রাত ও রবিবার ভোর রাতে কে বা কারা পূর্ব শক্রতার জের ধরে পৌর এলাকার আমশো তাতিয়াল পাড়া গ্রামের কৃষক আনোয়ারের ১০ বিঘা জমির খড়ের পালায় আগুন দেয়। আগুন লাগার পর পাড়ার মুসল্লীরা ফজরের নামাজ পড়তে বের হলে আগুন দেখতে পেয়ে কৃষক আনোয়ার কে খবর দেয়া হয়। খবর পেয়ে পাড়ার লোকজন আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু না পেরে ফায়ার সার্ভিস কে খবর দেয়া হলে তারা দ্রুত সময়ের মধ্যে এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

কৃষক আনোয়ারের শ্যালক কাউসার জানান, আগুন লাগার ঘটনাটি জানার পর ফায়ার সার্ভিসের মোবাইল নম্বরে ফোন দেয়া হলে তারা রিসিভ করেননি। পরে ৯৯৯ ফোন দিলে আগুন লাগার ঘটনাটি অবহিত করা হয়। সংবাদ পেয়ে  দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।

কৃষক আনোয়ার হোসেন জানান, চলতি রোপা আমন মৌসুমের পুরো জমির খড় পালা দিয়ে রেখেছি। কিন্তু কে বা কারা আগুন দিয়ে পুরো খড় পুড়ে ছাই হয়ে গেছে। আমার কারো সাথে কোন দ্বন্দ্ব ফাসাদ নেই। কিন্তু কেনই বা আমার খড়ের পালায় আগুন দিল বুঝতে পারছিনা। বর্তমান বাজার অনুযায়ী নিম্নে হলেও ৬০ হাজার টাকার ক্ষতি হবে। কিছু খড় থাকলেও সেগুলো দিয়ে কোন কাজ হবে না।  জালানি ছাড়া কোন কাজে আসবে না।

গ্রামের লোকজন জানান, একজন আরেক জনের সাথে দ্বন্দ্ব ফাসাদ থাকতেই পারে। কিন্তু আগুন দিয়ে খড় পুড়িয়ে দেয়া কোন বিবেক বান মানুষ করতে পারেনা।

থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান মিজান বলেন, ঘটনা সম্পর্কে অজানা। তবে ভুক্তভোগী কৃষক অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com